বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

বিয়ের মাত্র ৩ মিনিটে বিবাহবিচ্ছেদ! 

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
বিয়ের মাত্র ৩ মিনিটে বিবাহবিচ্ছেদ! 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিয়ে মানেই দুটি মনের মিলন, সাত জন্মের অঙ্গীকার আর একসঙ্গে বাকি জীবন কাটানোর এক সুন্দর প্রতিশ্রুতি। কিন্তু ভালোবাসার সেই নতুন ইনিংস শুরু হওয়ার আগেই যে এভাবে শেষ হয়ে যেতে পারে, তা হয়তো ভাবতেও পারেননি কেউ। বিয়ের রীতিনীতি শেষ করে আদালত কক্ষ থেকে বের হওয়ার আগেই মাত্র ৩ মিনিটের মাথায় বিচ্ছেদ হয়ে গেল এক নবদম্পতির! কুয়েতের এই অদ্ভুত ও নজিরবিহীন ঘটনাটি বর্তমানে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।

কী ঘটেছিল সেই ৩ মিনিটে? ঘটনার সূত্রপাত কুয়েতের একটি আদালতে। সেখানে আইনি মতে বিয়ে সারেন ওই যুগল। বিচারকের সামনে সই-সাবুদ পর্ব মিটে যাওয়ার পর তাঁরা অত্যন্ত খুশি মনেই আদালত কক্ষ থেকে বের হচ্ছিলেন। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই ঘটে বিপত্তি। নতুন কনে আচমকাই হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যান।
পড়ে যাওয়ায় যেখানে বরের হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল, সেখানে তিনি উল্টে স্ত্রীকে নিয়ে চরম ঠাট্টা-তামাশা শুরু করেন। কনেকে উপহাস করে বর ‘নির্বোধ’ বা ‘বোকা’ বলে সম্বোধন করেন। ভরা আদালতে সবার সামনে বরের এই চরম সংবেদনহীন আচরণ এবং অপমান মেনে নিতে পারেননি ওই তরুণী।
ঘুরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তিনি। অপমানে ক্ষুব্ধ কনে মেঝে থেকে উঠে সোজা আবার বিচারকের আসনের সামনে গিয়ে দাঁড়ান। তিনি সাফ জানিয়ে দেন, যে মানুষটি জীবনের প্রথম পদক্ষেপেই তাঁকে এভাবে অসম্মান করতে পারে, তার সঙ্গে তিনি এক ছাদের তলায় থাকবেন না। বিয়ের চুক্তিপত্র সই হওয়ার ঠিক ৩ মিনিটের মাথায় তিনি বিচারককে তাঁদের বিয়ে বাতিলের (Annulment) অনুরোধ জানান। কনের অনড় মনোভাব দেখে বিচারকও আর দেরি না করে সঙ্গে সঙ্গেই তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেন।
এই ঘটনার কথা জানাজানি হতেই সমাজমাধ্যমে রীতিমতো চর্চার ঝড় উঠেছে। অনেকেই এটিকে ইতিহাসের ‘সবচেয়ে দ্রুততম বিবাহবিচ্ছেদ’ বলে আখ্যা দিয়েছেন। নেটিজেনদের একাংশ ওই তরুণীর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার তুমুল প্রশংসা করেছেন। তাঁদের মতে, ভুল মানুষের সঙ্গে সারাজীবন চোখের জল ফেলার চেয়ে, প্রথম ৩ মিনিটেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।