বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

দত্তক সন্তানকে পিটিয়ে খুন, দোষী মা

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
দত্তক সন্তানকে পিটিয়ে খুন, দোষী মা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মা শব্দের পবিত্রতায় কালি লেপে দিল এক ভয়ঙ্কর ঘটনা। চার বছর বয়সী নিজের দত্তক সন্তানকে নির্মম অত্যাচার ও পিটিয়ে খুন করার অভিযোগে অবশেষে দোষী সাব্যস্ত হলেন এক পাষণ্ড মা। গা শিউরে ওঠা এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গত ৮ জুলাই ফ্লোরিডার দশম জুডিশিয়াল সার্কিট স্টেট অ্যাটর্নির কার্যালয় এই রায় ঘোষণা করেছে। ধৃত মহিলার নাম প্যাট্রিসিয়া সেন্টাইজায়ার (৩৮)। আদালত তাঁর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা, শিশু নির্যাতন এবং ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণ পেয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চার বছরের খুদে ব্রায়ান বোয়ারের। মৃত্যুর আগের দিন স্কুল থেকে ফেরার পর রাতে খাবার টেবিলে আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল সে। পরিবারের অন্য এক শিশু পুলিশকে জানায়, ব্রায়ান ঘটনার সময় সোজা হয়ে বসতেও পারছিল না। ব্রায়ানের মৃত্যুর পর যখন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, তখন হাইতিয়ান বংশোদ্ভূত মা প্যাট্রিসিয়া প্রথমে নির্যাতনের সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। নিজের কোল আলো করে আসা সন্তানকে তিনি কোনোদিন মারধর করতে পারেন, তা মানতেই চাননি ওই নারী।
কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, কোনো না কোনো প্রমাণ সে রেখে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ তদন্তের স্বার্থে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ এবং প্যাট্রিসিয়ার মোবাইল ফোন উদ্ধার করতেই বেরিয়ে আসে নির্যাতনের সেই হাড়হিম করা ছবি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার বছরের ওই নিষ্পাপ শিশুর হাত দুটো পিছন মোড়া করে বেঁধে তাকে সুইমিং পুলে ছুড়ে ফেলে দিচ্ছেন প্যাট্রিসিয়া। শুধু তাই নয়, অন্য একটি ভিডিওতে দেখা যায়, শিশুটি যখন মেঝেতে উপুড় হয়ে শুয়ে রয়েছে, তখন নির্দয়ভাবে তার পিঠে আঘাত করছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, লিভার ফেটে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। নির্মম এই ঘটনায় আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা করছেন সকলে।

আরও বিদেশ খবর