বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

দেশজুড়ে আজান বন্ধ করছে ডেনমার্ক! কেন?

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
দেশজুড়ে আজান বন্ধ করছে ডেনমার্ক! কেন?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশটা কি ক্রমশ পাকিস্তানের ‘ইসলামাবাদ’ হয়ে উঠছে? এই তীব্র আশঙ্কা ও ‘ইসলামিকরণ’ রুখতে এবার দেশজুড়ে লাউডস্পিকারে আজান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার তোড়জোড় শুরু করল ডেনমার্ক প্রশাসন। দেশটির বর্তমান সরকারের অভিবাসন ও সংহতি বিষয়ক মন্ত্রী মর্টেন বোডস্কোভ সম্প্রতি এই চরম সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তাঁর সাফ কথা, ইউরোপের এই ধর্মনিরপেক্ষ দেশের জনজীবনে ডেনমার্কের নিজস্বতাই বজায় থাকবে, সেখানে কোনো ইসলামিক রীতিনীতির আগ্রাসন মেনে নেওয়া হবে না।

ড্যানিশ মন্ত্রী বোডস্কোভ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডেনমার্কের স্বাভাবিক সামাজিক ও সর্বজনীন পরিমণ্ডলে ইসলামিক রীতিনীতিগুলি যেভাবে থাবা বসাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও যোগ করেন, “আমাদের দেশের ছাদ পেরিয়ে আজানের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ুক, তা আমরা চাই না। ডেনমার্কে এসবের কোনো স্থান নেই। রাস্তাঘাটে হাঁটার সময় আপনার যেন কোনোভাবেই মনে না হয় যে আপনি ডেনমার্কের বদলে ইসলামাবাদের কোনো শহরতলিতে ঘুরে বেড়াচ্ছেন।” 
রাজনৈতিক মহলের মতে, ডেনমার্কে কট্টরপন্থী অভিবাসন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগে ২০২০ এবং ২০২৫ সালেও ডেনমার্ক প্রশাসন দেশজুড়ে আজান বন্ধের আইনি রূপরেখা তৈরির পরিকল্পনা করেছিল। তবে সেই সময় বিষয়টি দেশটির পার্লামেন্ট বা সংসদ পর্যন্ত পৌঁছয়নি। কিন্তু এবার সরকার সংবিধান ও আইনি দিকগুলি খতিয়ে দেখে দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মরিয়া। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ডেনমার্কে হিজাব নিষিদ্ধ করার ক্ষেত্রেও কড়া আইন পাস করেছে প্রশাসন।
বর্তমানে ডেনমার্কে মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ এবং তাঁরাই সে দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে যেমন শোরগোল পড়েছে, তেমনই দেশের ভেতরেও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা।