বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

হামের গ্রাসে আরও তিন শিশু, মৃত ৭৫০

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
হামের গ্রাসে আরও তিন শিশু, মৃত ৭৫০
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশে ক্রমশ উদ্বেগজনক রূপ ধারণ করছে হামের প্রকোপ। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে এই ভাইরাসের থাবায় মোট ৭৫০ শিশুর প্রাণহানি ঘটল। আজ, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এই হাড়হিম করা তথ্য প্রকাশ করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৯০১ জন এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। নতুন করে প্রাণ হারানো তিন শিশুর মৃত্যু হয়েছে যথাক্রমে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে। 
পরিসংখ্যান খতিয়ে দেখে চিকিৎসকরা জানিয়েছেন, গত সাড়ে তিন মাসে মৃত ৭৫০ শিশুর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গিয়েছে ৯৩ জন। বাকি ৬৫৭ জন শিশু মারা গিয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে। ১৫ মার্চ থেকে এই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৩ হাজার ২২৫ জন শিশু হামের কবলে পড়েছে। এর মধ্যে আক্রান্ত ও উপসর্গযুক্ত ৯২ হাজার ৮৩১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, যাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্ষার মরসুমে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য কর্তাদের।

আরও বিদেশ খবর