বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

ফের উত্তপ্ত হরমুজ প্রণালী: মার্কিন বোমাবর্ষণের পালটা হামলা চালাল ইরান

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
ফের উত্তপ্ত হরমুজ প্রণালী: মার্কিন বোমাবর্ষণের পালটা হামলা চালাল ইরান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শান্তি চুক্তি তথা যুদ্ধবিরতি অমান্য করে হরমুজ প্রণালীতে পণ্যবাহী বানিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ঘিরে রবিবার ফের চরম উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানীয় বাহিনী হামলা চালানোর পর পালটা জবাবে রবিবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকা।
 এই মার্কিন বোমাবর্ষণের পরপরই ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাহরিন, কুয়েত, কাতার, জর্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে অন্যায়ভাবে হামলা চালায় ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (IRGC)। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং ক্রু সদস্যরা সেটি পরিত্যাগ করতে বাধ্য হন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রবিবার ভোরে ইরানের উপকূলবর্তী বুশেহর, বন্দর আব্বাস ও ছাবাহার-সহ বিভিন্ন সামরিক ঘাঁটির প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে তীব্র বোমাবর্ষণ করে মার্কিন যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলিকে ধ্বংস করতে এই সপ্তাহের মধ্যে এটি আমেরিকার তৃতীয় দফার হামলা।

মার্কিন হামলার জবাবে তেহরানও যুদ্ধংদেহী মনোভাব গ্রহণ করেছে। ইরানীয় বাহিনী অবিলম্বে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে. একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমেরিকার সহযোগী দেশ—বাহরিন, কাতার, কুয়েত, জর্ডন ও আমিরশাহিতে অবস্থিত মার্কিন পরিকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। কাতার ও সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করতে সক্ষম হয়েছে। 
অন্যদিকে বাহরিনে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই পালটাপালটি হামলায় দুই পক্ষের ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

আরও বিদেশ খবর