বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

বাংলাদেশিদের জন্য ফের ভারতের পর্যটন ভিসা

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
বাংলাদেশিদের জন্য ফের ভারতের পর্যটন ভিসা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে স্বাভাবিকতার পথে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশের নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা (ট্যুরিস্ট ভিসা) চালু করার বড় ঘোষণা করল নয়াদিল্লি। বৃহস্পতিবার ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশি পর্যটকেরা ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন জমানায় নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার বরফ গলতে শুরু করেছে। গত কয়েক মাসের শীতলতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের মতো বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক করতেই ভারতের এই ইতিবাচক পদক্ষেপ। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ অশান্তির জেরে বাংলাদেশে জরুরি চিকিৎসা ছাড়া সাধারণ ভ্রমণ ভিসার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। এর ফলে দুই দেশের পর্যটন ও বাণিজ্যিক সম্পর্কে বড় ধাক্কা লাগে।
নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ দুপুরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন এবং তারপরেই এই খুশির খবরটি ভাগ করে নেন। প্রাথমিক পর্যায়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা— এই পাঁচটি প্রধান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) থেকে একযোগে পর্যটন ভিসার কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে দেশের বাকি কেন্দ্রগুলি থেকেও ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। এই সিদ্ধান্তে দুই দেশের সাধারণ নাগরিক ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া।