বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

'ইউরোপের অস্ত্রে ভারতে হামলা হয়!' কড়া জবাব জয়শঙ্করের

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
'ইউরোপের অস্ত্রে ভারতে হামলা হয়!' কড়া জবাব জয়শঙ্করের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত কি ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরোক্ষ সাহায্য করছে? নয়াদিল্লির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, ভারতের দেওয়া টাকা দিয়েই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুতিন প্রশাসন। তবে এবার এই দীর্ঘদিনের চাপ ও 'নৈতিকতার পাঠ' নিয়ে পশ্চিমাদের মুখের উপর কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে এক ভূরাজনৈতিক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, ইউরোপের তৈরি অস্ত্র দিয়ে বছরের পর বছর ধরে ভারতের বুকে হামলা চালানো হয়েছে। কিন্তু ভারতের কোনও পদক্ষেপের কারণে আজ পর্যন্ত ইউরোপের কোনও ক্ষতি হয়নি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিচ্ছে, ঠিক তখনই জয়শঙ্কর আমেরিকার এক বড় দ্বিচারিতা ফাঁস করেছেন। তিনি স্পষ্ট জানান, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে খোদ আমেরিকাই ভারতকে রাশিয়ার থেকে তেল কিনতে অনুরোধ করেছিল। এখন সেই নীতি থেকে সরে এসে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর দায় চাপাচ্ছে।
বিদেশমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডার একচেটিয়াভাবে কিনে নেওয়া শুরু করে। ফলে ভারতের ঐতিহ্যবাহী তেলের বাজার অবরুদ্ধ হয়ে পড়ে এবং পরিস্থিতি বাধ্য করেই ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দেয়। ভারত মূলত তেলের দাম এবং সহজলভ্যতার ওপর ভিত্তি করেই এই বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছে। 
পশ্চিম দেশগুলোর 'নৈতিকতা' নিয়ে প্রশ্ন উঠলে জয়শঙ্কর অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জবাব দেন। তিনি বলেন, ভারতের তৈরি অস্ত্র দিয়ে আজ পর্যন্ত ইউরোপের কোনও দেশে হামলা হয়নি। ভারতের তরফ থেকে কখনও ইউরোপের নিরাপত্তাকে বিপন্ন করা হয়নি। কিন্তু ভালো হতো যদি ইউরোপের ক্ষেত্রেও এই একই কথা খাটত। ইউরোপ যে সমস্ত দেশগুলোর কাছে দেদার অস্ত্র বিক্রি করে, সেই ইউরোপীয় অস্ত্র দিয়েই বছরের পর বছর ধরে ভারতে হামলা চালানো হয়েছে।