বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

জঙ্গি সংগঠনেও এবার পরিবারবাদ, লস্করের কমান্ডে হাফিজ-পুত্র

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
জঙ্গি সংগঠনেও এবার পরিবারবাদ, লস্করের কমান্ডে হাফিজ-পুত্র
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির চেনা ময়দান হোক বা কর্পোরেট দুনিয়া— পরিবারবাদের রমরমা সর্বত্র। তবে এবার খোদ পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাতেও থাবা বসাল সেই ‘পরিবারবাদ’। গত বছর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরে’ কার্যত তছনছ হয়ে গিয়েছিল পাকিস্তানের মাটিতে ফুলেফেঁপে ওঠা লস্করের মূল নেটওয়ার্ক। কিন্তু মাত্র এক বছরের মাথাতেই ফের কোমর বেঁধে উঠে দাঁড়িয়েছে এই সন্ত্রাসী সংগঠন। আর তার পরেই সংগঠনের রাশ নিজের রক্তেরই উত্তরসূরির হাতে সঁপে দিল লস্কর প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ। লস্করের নতুন অপারেশনাল কমান্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছে হাফিজ-পুত্র তালহা সইদকে।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে লস্করের অন্দরে তীব্র ক্ষমতা দখলের লড়াই চলছিল। সংগঠনের পুরনো এবং অভিজ্ঞ জঙ্গিদের একাংশ হাফিজের এই একনায়কতন্ত্র ও নিজের ছেলেকে বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল। দীর্ঘ টানাপোড়েন এবং আভ্যন্তরীণ বিবাদের পর অবশেষে লস্করের শীর্ষ নেতৃত্ব তালহা সইদকে নতুন অপারেশনাল কমান্ডার হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। তবে এই ডামাডোলের জেরে পুরনো গোষ্ঠী যাতে বেঁকে না বসে, তার জন্য হাফিজ সইদকে একেবারে কোণঠাসা বা বাদ দেওয়া হয়নি। লস্করের অন্দরে তাকে আপাতত ‘মার্গদর্শক’ বা প্রধান উপদেষ্টার আসনে বসিয়ে রাখা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা সামলে লস্কর যে আবার ভারতে বড়সড় নাশকতার ছক কষছে, এই রদবদল তারই স্পষ্ট ইঙ্গিত। হাফিজ সইদ পর্দার আড়ালে থেকে নিজের ছেলেকে সামনে রেখে লস্করের নতুন জঙ্গি সেলগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে। বিশেষ করে উপত্যকা এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় নতুন করে যুবকদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে টানার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তালহাকে। লস্করের এই নতুন চালের পর ভারত-পাক সীমান্তে এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখায় কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগ।

আরও বিদেশ খবর