বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিয়ে বিস্ফোরক মেদভেদেভ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিয়ে বিস্ফোরক মেদভেদেভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দাবি, ইরানের কাছে এই মুহূর্তে কোনো পারমাণবিক যুদ্ধাস্ত্র না থাকলেও এমন এক ভৌগোলিক শক্তি রয়েছে, যা একটি পরমাণু বোমার চেয়ে কোনো অংশে কম নয়। আর তেহরানের সেই গোপন ‘থার্মোনিউক্লিয়ার বোমা’ হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী।

তেহরানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেদভেদেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, "প্রকৃত পারমাণবিক অস্ত্রের বদলে ইরান নিজেদের এমন এক অস্ত্রের সন্ধান পেয়েছে যা পরমাণু বোমার চেয়ে কম শক্তিশালী নয়, আর সেটি হলো এই প্রণালী"। 

ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) পরিবাহিত হয়। ফলে এই পথটি বন্ধ করে দিলে তা বৈশ্বিক অর্থনীতিতে পরমাণু বোমার মতোই ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

ক্রেমলিনের এই প্রভাবশালী নেতা আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী যদি ইরানের ‘পারমাণবিক অস্ত্র’ হয়, তবে তাদের হাতে 'বাব আল-মান্দেব প্রণালী'-র মতো একটি ‘থার্মোনিউক্লিয়ার’ বিকল্পও মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক সংঘাত তৈরি হলে ইরান এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দিতে পারে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যিক জাহাজ চলাচল স্তব্ধ করে দেবে।

চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ জটিলতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া সেই রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানটি জুলাইয়ের শুরুতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি হিসেবে মেদভেদেভ এই শেষকৃত্যে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং ইরানের নতুন নেতৃত্বের প্রতি ক্রেমলিনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

আরও বিদেশ খবর