বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

মৃত স্ত্রীকে সোফায় লুকিয়ে রাখলেন স্বামী!

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
মৃত স্ত্রীকে সোফায় লুকিয়ে রাখলেন স্বামী!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুও আলাদা করতে পারেনি তাঁদের। কিন্তু ভালোবাসার এই অদ্ভুত টানই ডেকে আনল চরম বিপর্যয়। মৃত স্ত্রীর দেহ পুলিশ বা পরিবারকে না জানিয়ে, মাসের পর মাস ঘরের সোফায় লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের হার্ডিন কাউন্টিতে। ধৃত ব্যক্তির নাম জন এমরিচ, বয়স ৫৯ বছর।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জনের এক ভাগ্নি গত জানুয়ারি মাস থেকে ওই মহিলার কোনো খোঁজ পাচ্ছিলেন না। দীর্ঘ দিন কোনো যোগাযোগ করতে না পেরে তাঁর মনে গভীর সন্দেহ দানা বাঁধে। উপায়ান্তর না দেখে অবশেষে তিনি স্থানীয় পুলিশের দ্বারস্থ হন এবং খালার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার (ওয়েলফেয়ার চেক) জন্য অনুরোধ জানান। 
পুলিশের তদন্তে উঠে এসেছে এক হাড়হিম করা তথ্য। গত ১৮ জুন পুলিশ ওই ভাগ্নিকে সাথে নিয়ে জনের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা যা দেখেন, তাতে তাঁদের চোখ চড়কগাছ হয়ে যায়। জন নিজেই তাঁর ভাগ্নিকে ঘরের সোফায় পড়ে থাকা খালার মৃতদেহটি দেখান। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। কিন্তু স্ত্রীকে ছাড়া থাকতে পারবেন না, এই অদ্ভুত মানসিকতা থেকেই তিনি মৃত্যুর খবর কাউকে জানাননি। পচন ধরা গন্ধ ঢাকতে লাশের ওপর ডিটারজেন্ট পাউডারও ছড়িয়ে রেখেছিলেন তিনি।
মৃতদেহের অবমাননা এবং আইনি নিয়ম লঙ্ঘনের দায়ে পুলিশ জনকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি শ্রীঘরে রয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও বিদেশ খবর