বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

প্যারিসে ফরাসি শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মোদি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
প্যারিসে ফরাসি শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মোদি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে বসেছিল জি৭ সম্মেলনের আসর। সেই হাই-প্রোফাইল সম্মেলন শেষ হতেই ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি ভূখণ্ডে পা রেখেই সে দেশের প্রথম সারির শিল্পপতি এবং শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক হাই-ভোল্টেজ বাণিজ্য-বৈঠকে অংশ নিতে চলেছেন তিনি। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকের হাত ধরে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক আর্থিক ও শিল্পগত সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সূচিতে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিশ্বের বিখ্যাত নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ‘সেইন্ট-গোবেইন’-এর চেয়ারম্যান ও সিইও বেনোইট বেজিনের সঙ্গে সাক্ষাৎ। এই বিশেষ বৈঠকে মূলত পরিবেশবান্ধব উৎপাদন (গ্রিন ম্যানুফ্যাকচারিং) এবং টেকসই পরিকাঠামো বা ‘সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ গড়ে তোলার বিষয়ে দুই দেশের যৌথ প্রয়াস নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
পাশাপাশি, ভারতের রেল ব্যবস্থার ভোলবদল ও আধুনিকীকরণের লক্ষ্যে বিশ্বখ্যাত ফরাসি সংস্থা ‘অ্যালস্টম’-এর সিইও-র সঙ্গেও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ভারতের রেল ট্র্যাকিং, বন্দে ভারত ও মেট্রো প্রকল্পের পরিকাঠামো আরও উন্নত করতে ফরাসি প্রযুক্তি কীভাবে সাহায্য করতে পারে, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হবে এই বৈঠকে। এর ফলে ভারতের মাটিতে বিপুল বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।