বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

পরমাণু অস্ত্র কর্মসূচী বন্ধ করবে না উত্তর কোরিয়া

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
পরমাণু অস্ত্র কর্মসূচী বন্ধ করবে না উত্তর কোরিয়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর কোরিয়া কোনও পরিস্থিতিতেই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের পথে আনার মার্কিন প্রচেষ্টা বাস্তবসম্মত নয় এবং তা শুধুই একটি পুরনো স্বপ্ন।

কিম ইয়ো জং বলেন, “আমেরিকা যতই চাপ বা হুমকি দিক না কেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করবে।” তাঁর দাবি, উত্তর কোরিয়া ইতিমধ্যেই একটি পরমাণু শক্তিধর দেশ। তাই অন্য কোনও দেশ তাদের পরমাণু অস্ত্র ত্যাগ করার নির্দেশ দিতে পারে না। এমন নির্দেশের কোনও আইনি ভিত্তিও নেই বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নীতি থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। একই সঙ্গে মার্কিন প্রশাসনের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, “স্বপ্ন দেখা বন্ধ করুন।”
এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন দীর্ঘ সাত বছর পর চিনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। সফরের সময় তিনি কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবিকেও খারিজ করে দিয়েছেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, চিন সফরের পর উত্তর কোরিয়া সম্পর্কিত কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে কিমের বোন সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন।
উত্তর কোরিয়ার এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, পরমাণু অস্ত্র ইস্যুতে দেশটি আপসের পথে হাঁটতে রাজি নয়। ফলে ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।