বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

জল আটকালে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
জল আটকালে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। কাশ্মীর বা সীমান্ত সংঘাত নয়, দুই প্রতিবেশী দেশের এবারের সংঘাতের কেন্দ্রবিন্দু সিন্ধু নদের জল। এই জল-বিবাদকে কেন্দ্র করেই এবার ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ভারত যদি সিন্ধু নদের জল আটকানোর বা তার গতিপথ ঘোরানোর চেষ্টা করে, তবে ইসলামাবাদ সামরিক পদক্ষেপ করতে বিন্দুমাত্র পিছপা হবে না।

পাক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোওয়াজা আসিফ জানিয়েছেন, জল পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অংশ। ফলে ভারতের কোনও পদক্ষেপে যদি তাঁদের জলের অধিকার বা নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে পাকিস্তান তার কড়া জবাব দেবে। কূটনৈতিক মহলের মতে, ভারতের সাম্প্রতিক অনমনীয় অবস্থানের কারণেই চরম কোণঠাসা হয়ে এই আক্রমণাত্মক পথ বেছে নিয়েছে ইসলামাবাদ।
ঘটনার সূত্রপাত পহেলগাঁওয়ে একটি ভয়াবহ জঙ্গি হামলার পর। ওই ঘটনার প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়ে ১৯৬০ সালের ঐতিহাসিক ‘সিন্ধু জলচুক্তি’ সাময়িকভাবে স্থগিত বা বাতিল করে দেয় ভারত। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়, পাকিস্তান যতদিন না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন এই চুক্তি কার্যকর করা হবে না।
এই উত্তেজনার পারদ আরও চড়েছে ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের সাম্প্রতিক একটি মন্তব্যে। তিনি জানিয়েছেন, ২০২৮ সালের জুনের মধ্যে সিন্ধু নদ থেকে পাকিস্তানে যাওয়া জল পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। এই ঘোষণার পরই জোর আতঙ্ক ছড়িয়েছে ইসলামাবাদে। কারণ পাকিস্তানের কৃষি ব্যবস্থা, সেচ এবং সামগ্রিক অর্থনীতি সম্পূর্ণভাবে সিন্ধু নদের জলের উপর নির্ভরশীল। ফলে ভারতের এই পদক্ষেপে সে দেশে তীব্র জলসংকট ও অর্থনৈতিক বিপর্যয় অবধারিত। সেই জেরেই এবার দিল্লির ওপর পাল্টা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে যুদ্ধের জিগির তুলছে পাকিস্তান।