বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

প্রেমিকাকে খুনের পর লাশ গুমের চেষ্টা, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রেমিকের মৃত্যু

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
প্রেমিকাকে খুনের পর লাশ গুমের চেষ্টা, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রেমিকের মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করার পর তাঁর মৃতদেহ আড়াল করার সময়ই ঘটল চরম বিপত্তি। লাশ গুম করতে গিয়ে আচমকা হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের চেম্বার্স কাউন্টিতে এই নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম 'আল ডটকম' স্থানীয় পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন চেম্বার্স কাউন্টির শেরিফ অফিসের ডেপুটিরা রাস্তার ওপর একটি সন্দেহভাজন গাড়ি পড়ে থাকার খবর পান। খবর পেয়েই পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তল্লাশি চালাতে গিয়ে গাড়ি এবং তার আশেপাশের এলাকা থেকে ড্যানিয়েল রবিন্স (৪৪) নামের ওই ব্যক্তি এবং তাঁর প্রেমিকা জেসিকা ফোল্ডসের (৪৭) মৃতদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুটি মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র রহস্যের দানা বাঁধে।
তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ঘটনার দিন ড্যানিয়েল ও জেসিকার মধ্যে চরম বচসা বাঁধে। রাগের মাথায় ড্যানিয়েল তাঁর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন। এরপর অপরাধের প্রমাণ লোপাট করতে জেসিকার মৃতদেহটি গাড়িতে তুলে নির্জন স্থানে গুম করার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু লাশটি গাড়ি থেকে নামিয়ে লুকানোর চশমকা শারীরিক ধকল ও মানসিক উত্তেজনায় ড্যানিয়েলের হার্ট অ্যাটাক হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রকৃতির এই অদ্ভুত ও তাৎক্ষণিক বিচার দেখে হতবাক স্বয়ং তদন্তকারী পুলিশ আধিকারিকরাও।

আরও বিদেশ খবর