বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

মৃত্যুদণ্ডের শাস্তি মাথায় নিয়েই দেশে ফিরতে পারেন হাসিনা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
মৃত্যুদণ্ডের শাস্তি মাথায় নিয়েই দেশে ফিরতে পারেন হাসিনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় বছর ধরে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর অবশেষে নিজের দেশে ফেরার স্পষ্ট ইচ্ছা প্রকাশ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এই রায়ের পর থেকেই ঢাকা তাঁর প্রত্যর্পণের জন্য দিল্লির ওপর লাগাতার চাপ তৈরি করছে। এই চরম কূটনৈতিক ও আইনি টানাপড়েনের মাঝেই ভারতের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিস্ফোরক মুখ খুললেন বঙ্গবন্ধু-কন্যা।

হাসিনা সাফ জানিয়েছেন, তিনি খুব দ্রুত, সম্ভবত ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে যাবেন। তাঁর এই প্রত্যাবর্তন ক্ষমতার জন্য নয়, বরং বিপদে পড়া দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মাথায় মৃত্যুদণ্ডের খাঁড়া বা গ্রেফতারির ভয় থাকা সত্ত্বেও তিনি পিছপা হতে রাজি নন। ট্রাইব্যুনালের এই রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং ‘ক্যাঙারু ট্রায়াল’ বলে উড়িয়ে দিয়ে হাসিনা জানান, তিনি আইনি পথেই এই সাজাকে চ্যালেঞ্জ করবেন।
একই সঙ্গে বাংলাদেশে আওয়ামি লিগের ওপর নিষেধাজ্ঞা জারি এবং তাঁর দেশে ফেরায় বর্তমান রাজনৈতিক নেতৃত্ব তথা তারেক রহমানের আপত্তি তোলা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন হাসিনা। ক্ষুব্ধ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশ্ন, কেন তাঁর প্রত্যর্পণের বিষয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে জড়ানো হচ্ছে? তিনি স্পষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে আওয়ামি লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশে অবিলম্বে সাধারণ নির্বাচন দেওয়া হোক। ওপার বাংলার এই তীব্র রাজনৈতিক ডামাডোলের আবহে হাসিনার এই আকস্মিক ঘোষণা দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ঢাকার পদ্মাপাড়— সর্বত্রই নতুন করে পারদ চড়িয়েছে।

আরও বিদেশ খবর