বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

তারেকের সফর ঘিরে নজিরবিহীন কূটনৈতিক টানাপড়েন

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
তারেকের সফর ঘিরে নজিরবিহীন কূটনৈতিক টানাপড়েন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কূটনৈতিক সৌজন্যের চেনা গণ্ডি পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখন যেন এক রহস্য রোমাঞ্চ চিত্রনাট্য! গত কয়েকদিন ধরেই তাঁর ‘যেতে পারি কিন্তু কেন যাব’ ধাঁচের দ্বিধা এবং নিত্যনতুন সম্ভাবনার ঢেউ আছড়ে পড়ছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। এরই মধ্যে রাইসিনা হিলসে তারেকের নয়াদিল্লি আগমন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেও তড়িঘড়ি তা প্রত্যাহার করে নিল রাষ্ট্রপতি ভবন। 

তারেকের আসা না-আসা নিয়ে যা ঘটল, তাকে বিরলের মধ্যেও বিরলতম কাণ্ড বলছেন কূটনীতিকেরা। দুপুর দুটো নাগাদ রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শনিবার, ২২ আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অফ গার্ড’ অনুষ্ঠানটি হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু সাউথ ব্লকে এই নিয়ে হইচই শুরু হতেই বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, খবরটি সম্পূর্ণ ভুল। যদিও শুধু এই বিবৃতিটিই নয়, ঢাকার মন রাখতে ইতিমধ্যেই দিল্লির বিশেষ মহলে নৈশভোজের আমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছিল বলে অসমর্থিত সূত্রের খবর।
এই বিতর্কের মাঝেই বিকেল তিনটে নাগাদ রাষ্ট্রপতি ভবনের তরফে একটি নতুন বার্তা পাঠিয়ে আগের প্রেস বিবৃতিটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কেন এত বড় ভুল হল, কার নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি বা বাতিল হল— সেই বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়ালকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলী জবাবে জানান, তাঁর কাছে এই মুহূর্তে কোনও নতুন তথ্য নেই।
প্রসঙ্গত, দিল্লির তরফ থেকে ‘বিশেষ সম্মান’ দিয়ে তারেক রহমানকে ভারতে আনার বার্তা পাঠানো হলেও এখনও পর্যন্ত ঢাকার পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। এই টানাপড়েন দুই দেশের সম্পর্কে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

আরও বিদেশ খবর