বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

এক নিশানায় শেষ হবে ইরানের নেতৃত্ব: ট্রাম্প

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
এক নিশানায় শেষ হবে ইরানের নেতৃত্ব: ট্রাম্প
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যকে কেন্দ্র করে নতুন করে চড়ল আন্তর্জাতিক রাজনীতির পারদ। খামেনেইয়ের স্মরণসভায় হাজির থাকা ইরানের শীর্ষ নেতাদের এক নিশানাতেই আমেরিকার সামরিক বাহিনী শেষ করে দিতে পারে বলে হুঙ্কার ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিয়স'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এই বিস্ফোরক দাবি করেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এখনই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে এমন কোনো চরম পদক্ষেপ করার কথা ভাবছে না।

সাক্ষাৎকারে ট্রাম্পের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে ইরানের বর্তমান নেতৃত্বের কান্না ও শোকপ্রকাশকে তীব্র কটাক্ষ করা হয়েছে। 
শুক্রবার খামেনেইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সেই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উপহাসের সুরে বলেন, "ওরা সকলেই ওখানে জড়ো হয়েছে। এক নিশানাতেই সব শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু আমরা তা করব না। কারণ, ওদের সবাইকেই যদি আমরা নির্মূল করে দিই, তবে ভবিষ্যতে আমেরিকার সামনে সমঝোতা করার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না।" ট্রাম্পের ইঙ্গিত, ইরান বর্তমানে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে আসতে মরিয়া।
কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্য ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ আরও বাড়িয়ে দিল। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যখন টালমাটাল, তখন ওয়াশিংটনের এমন হুঁশিয়ারি তেহরানকে বেশ ব্যাকফুটে ঠেলে দেবে। তবে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জবাবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন আমেরিকা ও ইরান কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না বলে সাময়িক যুদ্ধবিরতির বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আরও বিদেশ খবর