বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

ইউক্রেন বন্দরে জাহাজে হানা: মৃত্যু ৪ ভারতীয় নাবিকের

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
ইউক্রেন বন্দরে জাহাজে হানা: মৃত্যু ৪ ভারতীয় নাবিকের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: একদিকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে তীব্র উত্তেজনা, আর তারই মাঝে এবার ব্ল্যাক সি বা কৃষ্ণসাগর অঞ্চলে বড়সড় বিপর্যয়। ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্য বন্দর ওডেশা থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ল তিনটি ঘাতক ক্ষেপণাস্ত্র। রবিবারের এই ভয়াবহ হামলায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘গোল্ডেন লিও’ নামের ওই জাহাজটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন ভারতীয় নাবিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের হামলা এবং নিরীহ সাধারণ নাগরিক ও নাবিকদের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাকে অত্যন্ত 'নিন্দনীয়' বলে আখ্যা দিয়েছে মোদী সরকার। কিয়েভের দাবি, মুম্বইয়ের একটি সংস্থার মালিকানাধীন এবং ভুট্টা বোঝাই ওই জাহাজটিতে রাশিয়ার তরফে ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছিল। রাশিয়ার এই হামলাকে বিশ্ব খাদ্য সুরক্ষার ওপর আঘাত বলেও দেগে দিয়েছে ইউক্রেন প্রশাসন।
হামলার খবর পাওয়া মাত্রই ইউক্রেনীয় সেনা ও উদ্ধারকারী দল রাতভর বিপর্যয় মোকাবিলার কাজ চালায়। জাহাজটিতে ভারত ও সিরিয়ার মোট ১৭ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৯ জন কর্মী এবং ইউক্রেনের ১ জন লোকাল পাইলটের মৃত্যু হয়েছে। মৃত ভারতীয়দের নাম অখিল জওয়ান, গুপ্রিত সিং ভাট, জগন সিং এবং অভিষেক নিষাদ বলে জানা গেছে। এছাড়া আরও এক ভারতীয় নাবিক গুরুতর আহত অবস্থায় বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কিয়েভ এই হামলার জন্য সরাসরি মস্কোকে কাঠগড়ায় তুললেও, ক্রেমলিন বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও বিদেশ খবর