বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

আত্মা মেঘে ঢাকা সূর্য

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
আত্মা মেঘে ঢাকা সূর্য
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

স্বামীজী ১৮৯৪ সালের ৩ মার্চ একটি পত্রে তাঁর প্রিয় কিডিকে লিখেছেন, অপরের অনিষ্টকর না হলে আচার -ব্যবহার, চরিত্র গঠন বা পানাহার সম্বন্ধেও আমরা কোন বিশেষ নৈতিক মতের উপর জোর দিই না। এইটুকু বলে আমরা লোককে তার নিজের বিচারের ওপর নির্ভর করতে বলি। যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে, তাই পাপ বা অধর্ম ; আর যা উন্নত ও সমন্বয়- ভাবাপন্ন হবার সাহায্য করে, তাই ধর্ম। তারপর কোন্ পথ একজনের ঠিক উপযোগী, কোনটাতে তার উপকার হবে, তা প্রত্যেকেই নিজে নিজে বেছে নিয়ে সেই পথে যাক ; এ বিষয়ে আমরা সকলকে স্বাধীনতা দিই। যেমন একজনের হয়ত মাংস খেলে সহজে উন্নতি হতে পারে, আর একজনের হয়তো ফলমূল খেলে হয়। যার যা নিজের ভাব সে তা করুক। কিন্তু একজন যা করছে তা যদি অপরে করে, তার ক্ষতি হতে পারে, কারো কোন অধিকার নেই যে সে অপরকে গালাগাল দেবে, তাকে নিজের মতে নিয়ে যাবার জন্য পীড়াপীড়ি করা তো দূরের কথা। কতকগুলি লোকের পক্ষে হয়তো দারপরিগ্রহ উন্নতির খুব সহায়ক হতে পারে, অপরের পক্ষে হয়তো তা বিশেষ ক্ষতিকর। তাবলে অবিবাহিত ব্যক্তির বিবাহিত শিষ্যকে একথা বলবার কোন অধিকার নেই যে সে ভুল পথে যাচ্ছে, জোর করে তাকে নিজের মতে আনবার চেষ্টা করা তো দূরের কথা। আমাদের বিশ্বাস—সব প্রাণীই ব্রহ্মস্বরূপ। প্রত্যেক আত্মা-ই যেন মেঘে ঢাকা সূর্যের মতো ; একজনের সঙ্গে আর একজনের তফাৎ কেবল এই—কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন, কোথাও সেই আবরণ একটু পাতলা ; আমাদের বিশ্বাস—জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে  এটি সকল ধর্মেরই ভিত্তি স্বরূপ। আর শারীরিক মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবিক উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই—এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন। এই হল বেদের সার রহস্য। প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে এইভাবে অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করা উচিত। কাউকেও ঘৃণা করা বা কোনরূপে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সকল নর-নারীরই কর্তব্য।

আরও বোধিবৃক্ষ খবর