বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

চরিত্রবলই মহৎ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
চরিত্রবলই মহৎ
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন — আমাদের আর ধর্ম? আমাদের ছুৎমার্গ, খালি  'আমায় ছুঁয়ো না ', ' আমায় ছুঁয়ো না '। হে হরি! যে দেশের বড় বড় মাথাগুলো আজ দুই হাজার বৎসর খালি বিচার করছে, ডান হাতে খাব, কি বাম হাতে ; ডানদিকে জল নেব, কি বাম দিক থেকে নেব। ---- তাদের অধোগতি হবে না তো কার হবে? আমার স্বামীজি অন্যত্র বলছেন, একমাত্র ভারতবর্ষ থেকে শান্তির বাণী প্রবাহিত হয়ে জগৎকে রক্ষা করবে। আসলে আমরা বুঝি বা না বুঝি, আমাদের সমস্যা দুই রকমের—ব্যবহারিক সমস্যা ও পারমার্থিক সমস্যা। আমরা যদি ব্যবহারিক সাময়িক সমস্যা গুলির সমাধান না করে পারমার্থিক চিরন্তন সমস্যার সমাধানে চেষ্টা করি তাহলে তা বৃথা শক্তি ক্ষয় ছাড়া আর কিছু নয়। এই দুটি সমস্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি কি বাদ দিয়ে অন্যটির সমাধান আপাত দৃষ্টিতে যতই সুষ্ঠু বলে মনে হোক না কেন, অচিরেই তা আপাত সমাধান বলেই প্রতীত হবে। ভারতের অবহেলিত মানুষের দুঃখ দুর্দশা দেখে অভিভূত হয়ে স্বামীজি বলেছিলেন—"আমার ব্যক্তিগত জীবনে এক অশেষ দুর্বলতা— ভারতবর্ষের প্রতি আমার গভীর ভালোবাসা। ভারতবর্ষকে ছেড়ে আমি ওপরে উঠতে পারি না।' তিনি আরো বলেছিলেন—যে ভগবান তার ক্ষুধাতুরের মুখে একমুঠো অন্ন দিতে পারেনা অথবা অনাথ বালকের দুঃখ দূর করতে পারে না, সেই ভগবানে আমার কোন প্রয়োজন নেই।' আবার স্বামীজি অন্যত্র বলেছিলেন, আমার পক্ষে ভারতবর্ষই বা কি, আর আমেরিকাই বা কি? আমি একমাত্র ভগবানের দাস, যাঁকে অজ্ঞ লোকেরা মানুষ রূপে ভুল করে থাকে।' অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকা কর্ম বিমুখ ভারতবর্ষের জন্য স্বামীজীর বাণী হলো—চরিত্র গঠন, আত্ম উদ্ধারের জন্য আত্মবিশ্বাসী হওয়া, জন্ম-মৃত্যু-প্রহেলিকার রহস্য ভেদ ও তার যথার্থ মীমাংসা। মহৎ কাজির জন্য প্রয়োজন সুদৃঢ়ভিত্তি। চরিত্রবলই মহৎ কাজের সুদৃঢ় ভিত্তি। চরিত্র বল না থাকলে কোন মহৎ কাজ করা সম্ভব নয়। চরিত্রবলহীন লোকের কাজ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না।  আধ্যাত্মিকতার বিকাশের সঙ্গে চরিত্র বলের বিকাশ ঘটে। তাই নৈতিক ও আধ্যাত্মিক বোধ জাগরণের চেষ্টা করা সবার প্রথমে প্রয়োজন।

আরও বোধিবৃক্ষ খবর