বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

যেমন দৃষ্টি তেমন সৃষ্টি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
যেমন দৃষ্টি তেমন সৃষ্টি
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমাদের সব কাজের পিছনে আছে মন। যখন আমরা দান করি বা তপস্যা করি বা যজ্ঞ করি বা দৈনন্দিন আহার করি প্রত্যেকটি ব্যাপারে লক্ষ্য করলে দেখা যাবে সব কাজের পিছনেই মন আছে। আমরা সকলেই কাজ করি, কিন্তু রুচি, প্রবণতা, মন সব আলাদা। মহাকবি ভাসের অভিমার নামক একটি কবিতা আছে যেখানে কবি বলছেন, প্রাজ্ঞস্য মূর্খস্য চ কার্য যোগে/ সমত্বং অভ্যেতি তনুঃ ন বুদ্ধি। অর্থাৎ একজন জ্ঞানী এবং একজন মূর্খ দুজনেই কাজ করেন, দুজনার একই রকম দেহ কিন্তু তাদের মন দুটি একেবারে আলাদা। যদিও বাইরে থেকে দেখলে তাদের দেহ এবং দেহের কাজকর্ম সব একরকম। কিন্তু তলিয়ে বিচার করলে দেখতে পাই, মন এবং তার প্রতিক্রিয়াগুলোই আসল, কারণ সেইগুলিই আমাদের চরিত্র গড়ে তোলে। তাই মনটি কে ঠিকমত চালানো চাই তাকে প্রশিক্ষণ দেওয়া চাই। রাম রাবণের যুদ্ধ শেষ হয়েছে, রাম, সীতাদেবী অযোধ্যায় ফিরে এসেছেন। একদিন সবাই বসে আছেন, লঙ্কার অশোকবনের কথা হচ্ছে। সীতাদেবী বললেন, অশোকবন খুবই সুন্দর। চারপাশে সাদা ফুলের ছেয়ে আছে। হনুমান সঙ্গে সঙ্গে বললেন, না, না ,মহারানী, অশোক বনের ফুল মোটেই সাদা ছিল না। সব ফুলই লাল আর অশোক বনও এমন কিছু সুন্দর নয়। এই নিয়ে সীতা ও হনুমানের মধ্যে বিতর্ক উপস্থিত হলো। রামচন্দ্র হেসে বললেন, দুজনের বিচারই সঠিক। কেউই ভুল দেখেনি। আসলে অশোক বনে থাকার সময় সীতা শান্তভাবে ভগবৎ চিন্তায় মগ্ন থাকতেন। তাই তাঁর কাছে সমস্ত দৃশ্যই শান্ত সুন্দর এবং ফুলগুলিও সাদা মনে হচ্ছিল। আর হনুমান লংকায় গিয়েছিলেন প্রচন্ড ক্রোধে, রক্তচক্ষু করে, তাই রজগুণের আধিক্যে তার কাছে সবই রক্তিম লেগেছে, তিনি সৌন্দর্যের কিছুই অবলোকন করেননি। যার যেমন দৃষ্টি তার চোখে তেমন সৃষ্টি!

আরও বোধিবৃক্ষ খবর