বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

ক্রোধ - ঘনীভূত বাসনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রোধ - ঘনীভূত বাসনা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আধ্যাত্মিক জীবন যাপন করতে হলে প্রথমেই প্রয়োজন আমাদের ষড়রিপুগুলির আধ্যাত্মিকীকরণ করা। কাম, ক্রোধ,লোভ,মোহ ও মাৎসর্য — এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি না , কিন্তু এগুলির মোড় ফিরিয়ে দিতে পারি। অবদমিত কামনা থেকেই ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ হলো ঘনীভূত বাসনা। স্বামী ভূতেশানন্দজী বলছেন, কামনা-বাসনার মোড় ফিরিয়ে আমাদের ঈশ্বর কামনার চর্চা করতে হবে। আধ্যাত্মিক উপলব্ধির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ায় সেগুলির উপর আমরা ক্রোধ করতে পারি। আধ্যাত্মিক অনুভূতিলাভের জন্য  "লোভী" হতে হবে। ঈশ্বরের দিব্যরূপে মোহিত হতে হবে। এইভাবে আমাদের সমস্ত আবেগ গুলি আধ্যাত্মিক খাতে প্রবাহিত করাতে হবে। নিত্য ও অবিনাশীর দিকে দৃষ্টি ফেরাতে হবে। যখন আমরা প্রাকৃতিক সৌন্দর্যের চিন্তা করি তখন সেই সৌন্দর্যের স্রষ্টার কথাও ভাবতে হয়। একবার স্বামীজী জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে চন্দ্রালোকিত সমুদ্রের শোভা দেখছিলেন। সেই দৃশ্য অতি মনোহর। তিনি অনেকক্ষণ ধরে সেই শোভা দেখলেন, তারপর বললেন, "যদি মায়া-ই এত সুন্দর তবে মায়ার স্রষ্টা মায়াধীশ না জানি আরও কত সুন্দর!" অহঙ্কার যদি থাকে তাহলে একটি ভালো অহংবোধের চর্চা করতে পারি, যা ভক্তের অহঙ্কার, শুদ্ধ অহঙ্কার। তারপর সেই অহঙ্কারও যেন ভগবানকে নিবেদন করে দিতে পারি। অধিকাংশ সময়ে আমরা অহংকেন্দ্রিক চিন্তাভাবনা করে থাকি বলেই কোন আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারি না। জপ করছি, ধ্যান করছি, প্রার্থনা করছি কিন্তু কোন ফল পাচ্ছিনা কারণ আমাদের চিন্তা প্রধানত "আমি"-কে কেন্দ্র করেই আবর্তিত হতে থাকে। আমি ঈশ্বরের সন্তান বা আমি ঈশ্বরের দাস এই বোধ হৃদয়ে লালন করতে হবে। আমাদের একটি নৈতিক জীবন যাপন করতে হবে। ক্রোধ, ঈর্ষা ও ঐধরনের অনুভূতি আমাদের মনের বৃহত্তর অংশ অধিকার করে থাকে। এই অনুভূতিগুলিকে আধ্যাত্মিক অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত করতে হবে।

আরও বোধিবৃক্ষ খবর