বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

মাথাটা বয়ে বেড়াচ্ছি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
মাথাটা বয়ে বেড়াচ্ছি
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমরা কতকগুলি উপাদানের সমষ্টি। ক্ষিতি,অপ,তেজ,মরুৎ, ব্যোম। আমাদের সকলের মাথার উপর অনন্ত আকাশ। ব্যোম হচ্ছে সেই অনন্ত। একজন ভিখারীর মাথার উপরে যা একজন শিল্পপতির মাথার উপরেও তা। কোন প্রোমোটারের ক্ষমতা নেই, টুকরো টুকরো করে কেটে সেখানে অ্যাপার্টমেন্ট তৈরি করবে। সুতরাং এই কয়েকটি উপাদানের খেলা নিয়েই প্রাণীজগৎ তৈরি হয়েছে। তোমার ধূলার শরীর ধূলায় ফিরে যাবে। বাইবেল বলছে- Dust thou are and dust thou become. এই পৃথিবী থেকে কিচ্ছু নিয়ে পালাতে পারবে না! বাইবেলের সৃষ্টিতত্ত্বে বলা হয়েছে সৃষ্টির ষষ্ঠ দিনে ঈশ্বর তাকিয়ে দেখলেন সব তৈরি হয়ে গেছে। শুধু একটাই অভাব রয়ে গেছে, সেটা হলো মানুষ। কারণ মানুষকে তিনি তৈরি করবেন তাঁরই আদলে। তাঁরই মেধা, বুদ্ধি, অনুভূতির কিছুটা তিনি মানুষের মধ্যে দিয়ে রাখবেন, যাতে তাঁর হাতে গড়া মানুষ স্রষ্টার এই আবিষ্কারকে স্বীকৃতি দিতে পারে। এটা খুবই স্বাভাবিক যে একজন শিল্পী যখন কিছু একটা সৃষ্টি করে, সেটা যদি কেউ না দেখে, না শোনে, তাহলে শিল্পীর তৃপ্তি কোথায়? তাই ষষ্ঠ দিনে ঈশ্বর পৃথিবী থেকে ধুলো মাটি তুলেই মানুষ তৈরি করলেন। তখনোও তাকে প্রাণ দেওয়া হয়নি। এইবার ঈশ্বর তার সামনে হাঁটু গেড়ে বসলেন। কাছে গিয়ে ঠোঁট দুটো একটু ফাঁক করে তিনটি শ্বাস পুরে দিলেন। মানুষটি উঠে বসলো। এই তিনটি শ্বাস আমাদের শাস্ত্রে এসে হলো প্রাণ, অপান,সমান। এই তিনটিই আমাদের মেরুদন্ডের তিনটি স্নায়ু—ইড়া, পিঙ্গলা, সুষুম্নায় বইছে। আবার এই ইড়া, পিঙ্গলা ,সুষুম্নাই গঙ্গা যমুনা সরস্বতী। এর সঙ্গমস্থল আমাদের মূলাধার। এই সঙ্গমস্থল থেকে তিনটি নদী উত্থিত হয়ে খুলে যাচ্ছে আমাদের সহস্রারে। অর্থাৎ মস্তিষ্কে। সেখানে সহস্রদল পদ্মের কল্পনা করা হয়েছে। সব বিজ্ঞানীর ভাষায় যা কিনা mystery of mysteries. আমরা সবাই একটা মাথা বয়ে বেড়াচ্ছি কিন্তু মাথায় কী আছে আজও জানতে পারলাম না। সব ম্যাপিং শেষ হয়েছে কিন্তু ব্রেন ম্যাপিং এখনো কিছুই হয়নি। চেষ্টা চলছে মাত্র।

আরও বোধিবৃক্ষ খবর