বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

পশুভাবটি মরছে কী

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
পশুভাবটি মরছে কী
সন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নীতিশাস্ত্রের একটি সর্বজনীন নীতি হলো—অপরের প্রতি এরূপ ব্যবহার করাই উচিত যেরূপ অপরের কাছ থেকে আমরা আশা করি। আবার এটিকে আর একভাবে প্রকাশ করা যেতে পারে—অপরের প্রতি সেই রকম ব্যবহার করা উচিত নয়, যেরকম অপরের কাছ থেকে আমরা আশা করি না। অর্থাৎ অন্যের কাছ থেকে যেমন আশা কর অপরের প্রতি তেমনিই ব্যবহার করবে। মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং পরিচালিত করতে সুষ্ঠু সামাজিক পরিবেশ সৃষ্টি করে মানুষকে বিবর্তনের মূল লক্ষ্য আধ্যাত্মিক মুক্তিপথে পৌঁছে দেবার উদ্দেশ্যেই এই নীতি বাক্যগুলি রচিত ও প্রচারিত হয়েছে। সন্তানদের হাতে একটি সুষ্ঠু সমাজ হস্তান্তর করাই পিতা-মাতার কর্তব্য। সমাজটি সুষ্ঠু ও সবল না হলে সন্তানদের এবং তাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটি অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এই সামাজিক দায়টি আমাদের সকলের আছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি। বর্তমানে আমরা সতত বিবদমান জাতি বলে পরিচিত। আমাদের ভক্তি মন্দিরের দেববিগ্রহেই সীমাবদ্ধ। যীশু একটি প্রজ্ঞাপূর্ণ উপদেশ দিয়ে বলেছিলেন—তুমি আমাকে দেখেও যদি ভালবাসতে না পারো তাহলে কেমন করে যে ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না তাঁকে ভালবাসবে? আসলে আমাদের ভক্তির দৌড় কেবলমাত্র মন্দির মসজিদ গীর্জা পর্যন্ত। এই ভক্তি আমাদের দৈনন্দিন জীবন এবং পারস্পরিক সম্পর্ক সমৃদ্ধ করেনি। ভক্তি মানে ভগবানের প্রতি ভালোবাসা। ভগবান সকলের অন্তরেই রয়েছেন। অতএব ভক্তির বহিঃপ্রকাশ মানুষ তথা সকল জীবের প্রতি প্রেম ও সেবার মধ্যেই ঘটা উচিত। মূল্যবোধ ভক্তির ভিত্তি এবং ভক্তি স্বাভাবিকভাবেই মূল্যবোধের উৎস সেই ভগবানের দিকেই আমাদের নিয়ে যাবে। এর জন্য সর্ব প্রথমে দেহাত্মবুদ্ধি অর্থাৎ আমাদের দেহই আত্মা এই ভ্রান্ত ধারণাটি দূর হওয়া চাই। যতক্ষণ না আমাদের মধ্যে পশু ভাবটি মরছে ততক্ষণ মানুষ ভাবটি মাথা তুলতে পারছে না। যদি আমরা আমাদের দৈবী দ্যুতি যা প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই দৈবী স্বরূপকে অস্বীকার করি তাহলে আমরা অমঙ্গলকেই ডেকে আনবো।

আরও বোধিবৃক্ষ খবর