দেশ
১৮ বছর ধরে পলাতক এক বৃদ্ধকে গ্রেফতার
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: চুরির মামলায় দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মুম্বইয়ের খার থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ কামিল ওরফে কলিম আনসারি (৬৭)।
শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁও পূর্ব এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, ২০০৮ সালে কামিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৭৯ ও ৩৪ ধারায় চুরির মামলা নথিভুক্ত হয়। বান্দ্রা পূর্বের অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি চললেও কামিল ক্রমাগত অনুপস্থিত থাকেন। এরপর ২০২২ সালের ৬ মে আদালত তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে।
খার পুলিশের বিশেষ নজরদারি ও বহিষ্কার দল গোপন প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে কামিলের অবস্থান জানতে পারে। এরপর গোরেগাঁও পূর্বের সন্তোষ নগরে ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করা হয়।

