বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

রেকর্ড সংখ্যায় অমরনাথ যাত্রা 

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
রেকর্ড সংখ্যায় অমরনাথ যাত্রা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: গত ২ জুলাই থেকে শুরু হওয়া এবারের অমরনাথ যাত্রা ইতিমধ্যেই পুণ্যার্থীদের উৎসাহে রেকর্ড গড়ার মুখে। যাত্রা শুরুর মাত্র কয়েক দিনের মধ্যেই জম্মু বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার উদ্দেশে রওনা হওয়া তীর্থযাত্রীর সংখ্যা একলাফে ৪৪,৬৬৬ জনে পৌঁছে গিয়েছে। এর মধ্যেই বুধবার এখনও পর্যন্ত এই মরশুমের সবথেকে বড় পুণ্যার্থীর দলটি জম্মু থেকে কাশ্মীরের দিকে রওনা দিল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে মোট ৯,৮৩৭ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। চলতি বছরের অমরনাথ যাত্রায় এটিই এযাবৎকালের বৃহত্তম দল। বুধবারের এই বিশাল পুণ্যার্থী দলের মধ্যে ৭,০০৪ জন পুরুষ, ২,৮১০ জন মহিলা এবং ২১ জন শিশু রয়েছেন। একই সঙ্গে এই দলে শামিল হয়েছেন ২ জন রূপান্তরকামী মানুষও। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ৩টি আলাদা কনভয়ে তাঁদের রওনা করানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, রওনা হওয়া পুণ্যার্থীদের মধ্যে ৪,৪৮০ জন তীর্থযাত্রী ১৭৩টি গাড়ির একটি কনভয় নিয়ে মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল বেস ক্যাম্পের দিকে এগিয়ে চলেছেন। অন্যদিকে, ৫,৩৫৪ জন তীর্থযাত্রীকে নিয়ে ১৮৮টি গাড়ির আরেকটি বিশাল কনভয় রওনা দিয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহলগাম বেস ক্যাম্পের অভিমুখে।
বালতাল এবং পাহলগাম— এই দুই রুটেই আবহাওয়া ও নিরাপত্তার ওপর কড়া নজর রাখছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তীর্থযাত্রীদের সুবিধার্থে পুরো রাস্তা জুড়ে মোতায়েন রয়েছে আধাসেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আবহাওয়ার পূর্বাভাস অনুকূল থাকায় আগামী দিনগুলিতে পুণ্যার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন অমরনাথ মন্দির বোর্ডের কর্তারা।

আরও দেশ খবর