বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

বৃষ্টির বাধা কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, রওনা প্রায় ৪ হাজার ভক্তের

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
বৃষ্টির বাধা কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, রওনা প্রায় ৪ হাজার ভক্তের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বিশেষ সংবাদদাতা: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়া জম্মু-কাশ্মীর জাতীয় সড়ক আংশিকভাবে সচল হতেই কাটল জট। প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিন বন্ধ থাকার পর, আজ রবিবারের ভোরে উপত্যকায় ফের শুরু হল পবিত্র অমরনাথ যাত্রা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে নতুন করে পুণ্যার্থীদের যাত্রা শুরু করার সবুজ সংকেত দেয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে মোট ১৭৭টি গাড়ির একটি বড় কনভয়ে ৩ হাজার ৮৮৬ জন তীর্থযাত্রী বালতালের উদ্দেশে রওনা দিয়েছেন। এই পুণ্যার্থীরা মধ্য কাশ্মীরের গন্দরবল জেলা ছুঁয়ে মূলত বালতাল রুট দিয়ে ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহা মন্দিরের দিকে এগোবেন। জাতীয় সড়কের ধস প্রবণ এলাকাগুলিতে ট্রাফিক ও উদ্ধারকারী দল মোতায়েন রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কনভয় পার করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ৩রা জুলাই থেকে শুরু হওয়া ৫৭ দিনের এই বার্ষিক অমরনাথ যাত্রায় ভক্তদের ঢল নেমেছে। আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষের বেশি ভক্ত বাবা বরফানির পবিত্র গুহা দর্শন করেছেন। আগামী দিনগুলিতে আবহাওয়া স্বাভাবিক থাকলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে জম্মু-কাশ্মীর প্রশাসন।