বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

গ্রিন করিডর করে বক্সায় আসছে বিহারের বাঘিনী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
গ্রিন করিডর করে বক্সায় আসছে বিহারের বাঘিনী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্দরে নতুন রানি আসার কাউন্টডাউন শুরু হয়ে গেল। বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে একটি বাঘিনীকে সড়কপথে নিয়ে আসা হচ্ছে ডুয়ার্সের বক্সার জঙ্গলে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে যেকোনোও একটি শুভ দিনে বাঘিনীটি উত্তরবঙ্গে এসে পৌঁছাবে।

এ রাজ্য ও ওড়িশা হয়ে দীর্ঘ সড়কপথ পার করে বাঘিনীটিকে নিয়ে আসার এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দূরত্ব প্রায় ৭৫৩ কিলোমিটার। এই দীর্ঘ পথ পার করতে বনদপ্তরের গাড়ির সময় লাগবে প্রায় ১৮ ঘণ্টা। খাঁচাবন্দি বাঘিনী যাতে যাত্রাপথে কোনওভাবে অসুস্থ হয়ে না পড়ে বা ট্রমাটাইজড না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা পথেই তৈরি করা হচ্ছে একটি ‘গ্রিন করিডর’, যাতে কোথাও কোনও যানজটে গাড়িটিকে পড়তে না হয় এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়।
বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বক্সার জঙ্গলে বাঘের বংশবৃদ্ধি এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বাঘিনীটি এসে পৌঁছানোর পর তাকে সরাসরি মূল জঙ্গলে ছাড়া হবে না। প্রথমে কিছুদিন তাকে এনক্লোজারে রেখে এখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পশু চিকিৎসকদের একটি বিশেষ দল ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থার ওপর নজর রাখবে। বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে বনদপ্তরের এই মেগা রিলোকেশন প্রজেক্ট ঘিরে আশার আলো দেখছেন পশুপ্রেমীরা।

আরও দেশ খবর