বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

বিএসএনএলের নতুন ফোন, দাম এক লক্ষেরও বেশি

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
বিএসএনএলের নতুন ফোন, দাম এক লক্ষেরও বেশি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভারতে নতুন স্যাটেলাইট ফোন চালু করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। ভারতীয় বাজারে এই বিশেষ ডিভাইসটির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা, যা বর্তমান যুগের বহু প্রিমিয়াম স্মার্টফোনের থেকেও অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই বিপুল দাম সামনে আসতেই সাধারণ গ্রাহকদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আধুনিক আইফোনের তুলনায় দেখতে অত্যন্ত সাধারণ এই ফোনের দাম কেন এত আকাশছোঁয়া, তা নিয়ে প্রশ্ন উঠলেও এর মূল কারণ লুকিয়ে রয়েছে এর অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষ ব্যবহারিক উদ্দেশ্যে।

বিএসএনএলের এই নতুন ফোনটি কোনো সাধারণ মোবাইল ফোন নয়। এটি মূলত গ্লোবাল স্যাটেলাইট ফোন সার্ভিস (GSPS)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কোনো মোবাইল টাওয়ারের তোয়াক্কা না করে সরাসরি মহাকাশের স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে গভীর জঙ্গল, মাঝসমুদ্র বা পাহাড়ের চূড়ার মতো যেখানে মোবাইল নেটওয়ার্কের কোনো অস্তিত্ব নেই, সেখান থেকেও অনায়াসে ভয়েস কল করা এবং এসএমএস পাঠানো সম্ভব হবে। সংস্থার দাবি, এই ফোন মূলত ভারতীয় প্রতিরক্ষা বাহিনী, সমুদ্রপথে কর্মরত জাহাজকর্মী, দুর্যোগ মোকাবিলা দল, খনি শিল্প এবং প্রত্যন্ত অঞ্চলের অ্যাডভেঞ্চার পর্যটকদের কথা মাথায় রেখে আনা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ টেলিকম ব্যবস্থা ভেঙে পড়লেও এই ডিভাইস নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সক্ষম।
ফোনটির দাম এত বেশি হওয়ার প্রধান কারণ এর অভ্যন্তরীণ বিশেষ প্রযুক্তি ও হার্ডওয়্যার। সাধারণ স্মার্টফোন নিকটবর্তী মোবাইল টাওয়ারের সিগন্যালে কাজ করলেও এই ডিভাইসটি 'ইনমারস্যাট'-এর মতো আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এর জন্য প্রয়োজন হয় অত্যন্ত শক্তিশালী বিশেষ অ্যান্টেনা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যার উৎপাদন খরচ সাধারণ ফোনের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া এই ধরনের ফোন গণহারে তৈরি না হয়ে নির্দিষ্ট গ্রাহকদের জন্য সীমিত সংখ্যায় তৈরি হয় বলে উৎপাদন ব্যয়ও অনেক বেড়ে যায়।
তবে শুধু ফোন কিনলেই হবে না, এই স্যাটেলাইট পরিষেবা সচল রাখতে ব্যবহারকারীদের আলাদা দামি প্ল্যানও নিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিএসএনএল ২০১৮ সাল থেকেই দেশে এই গ্লোবাল স্যাটেলাইট ফোন সার্ভিস দিয়ে আসছে। বাণিজ্যিক গ্রাহকদের জন্য এর মাসিক প্ল্যান শুরু হচ্ছে ৫,৮৩৫ টাকা থেকে। অন্যদিকে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে প্রাথমিক প্ল্যানের মূল্য রাখা হয়েছে ৩,৫০০ টাকা। এই নির্দিষ্ট প্ল্যানের ফ্রি টকটাইম শেষ হলে অতিরিক্ত কল ও এসএমএসের জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে।

আরও দেশ খবর