বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ক্যান্সারের ওষুধে বিশাল ছাড়, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
ক্যান্সারের ওষুধে বিশাল ছাড়, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ একধাক্কায় অনেকটাই কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) সমস্ত ধরনের নন-শিডিউলড ক্যান্সার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে দেশের বাজারে উপলব্ধ ব্র্যান্ডেড, জেনেরিক, দেশি, বিদেশি কিংবা পেটেন্টেড সহ সমস্ত ধরনের অ-নির্ধারিত (Non-scheduled) ক্যান্সার ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP একধাক্কায় সর্বোচ্চ ৭০% পর্যন্ত কমতে পারে। ওষুধের অতিরিক্ত মুনাফা বা লাভাংশের (Trade Mark-up) রাশ টানতেই কেন্দ্রের এই রোগী-বান্ধব পদক্ষেপ।
সরকারি হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের পকেট থেকে চিকিৎসার খরচ বাবদ বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টও ক্যান্সারের ওষুধের উৎপাদন মূল্যের সঙ্গে তার বাজারদরের আকাশছোঁয়া ফারাক (কিছু ক্ষেত্রে ১০ গুণ বেশি) নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়।

আরও দেশ খবর