বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

দিল্লিতে ভেঙে পড়ল পাঁচ তলা ছাত্রাবাস, শোক প্রকাশ মোদির

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
দিল্লিতে ভেঙে পড়ল পাঁচ তলা ছাত্রাবাস, শোক প্রকাশ মোদির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস (পিজি) ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। ঘিঞ্জি ও সংকীর্ণ ওই এলাকায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া ওই পাঁচ তলা ভবনটিতে মূলত কলেজ পড়ুয়ারা পেয়িং গেস্ট (পিজি) হিসেবে থাকতেন। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ভবনের ভেতরে অনেকেই উপস্থিত ছিলেন। আচমকাই হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা বহুতলটি। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে এনডিআরএফ (NDRF), দমকল এবং দিল্লি পুলিশের যৌথ দল। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে এইমসের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার কারণে ভিত্তি দুর্বল হয়ে এই বিপর্যয় ঘটেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তায় বলা হয়েছে, “দিল্লির সত্য নিকেতনে ভবন ধসে পড়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে সবরকম সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এলাকার অন্য পিজিগুলির নিরাপত্তা খতিয়ে দেখার দাবি তুলেছেন পড়ুয়ারা।

আরও দেশ খবর