বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

মোমো খাওয়ার লোভ দেখিয়ে চলন্ত গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা দিল্লিতে

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
মোমো খাওয়ার লোভ দেখিয়ে চলন্ত গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা দিল্লিতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাত: দেশের রাজধানীতে আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়ির ভেতর এক ২৪ বছর বয়সী তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল পূর্ব দিল্লির মান্ডাবলী এলাকায়। তবে শুধু কান্না বা আতঙ্কে ভেঙে না পড়ে, চরম সাহসিকতার পরিচয় দিলেন নিগৃহীতা। গাড়ির ভেতর চলতে থাকা নির্যাতনের সেই ভয়ঙ্কর মুহূর্ত নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করেন তিনি। ইতিমধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি এফআইআর (FIR) দায়ের করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ওই তরুণীর পূর্ব পরিচিত ছিল। গত ১৭ জুন সন্ধ্যায় মোমো খাওয়ার লোভ দেখিয়ে সে তরুণীকে ডেকে নেয়। গাড়ি চলতে শুরু করার পর আচমকাই সিএনজি (CNG) ভরার অছিলা দিয়ে যুবকটি গাড়িটিকে একটি নির্জন রাস্তার দিকে ঘুরিয়ে দেয়। সেখানে পৌঁছানোর পরেই সে তরুণীর ওপর চড়াও হয় এবং কুপ্রস্তাব দিতে শুরু করে। তরুণী গাড়ি থেকে নামতে চাইলে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় এবং ক্রমাগত অশালীনভাবে স্পর্শ করা হতে থাকে।ভাইরাল হওয়া সেই শিউরে ওঠা ভিডিওতে শোনা যাচ্ছে, তরুণীটি বারবার কাকুতি-মিনতি করছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু উন্মত্ত যুবক ‘মাত্র দু’মিনিটের ব্যাপার’ বলে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে যায় এবং হুমকি দিতে থাকে। এক পর্যায়ে নিরূপায় হয়ে তরুণী চিৎকার করে বলেন, "আমাকে ছোঁয়া হলে আমি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব"। এই চরম প্রতিকূলতার মধ্যেও নিজের ফোনটি অন রেখে সমস্ত অপরাধের প্রমাণ ক্যামেরাবন্দি করতে সক্ষম হন ওই যুবতী।

 পরবর্তীতে এই অকাট্য ভিডিও প্রমাণসহ তিনি মান্ডাবলী থানার দ্বারস্থ হন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে শ্রীঘরে পাঠিয়েছে। এই ঘটনা দিল্লির বুকে নারীদের প্রাত্যহিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।