বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

হায়দরাবাদে এবার ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
হায়দরাবাদে এবার ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: ভারত ও আমেরিকার কূটনৈতিক তথা বাণিজ্যিক সম্পর্ককে অনন্য সম্মান জানাতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল তেলেঙ্গানার কংগ্রেস সরকার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির প্রশাসন। আইটি হাব গাচিবৌলি এলাকার ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, মার্কিন কনস্যুলেট জেনারেল ভবনের সামনের রাস্তাটির নতুন নাম হতে চলেছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। আমেরিকার বাইরে বিশ্বের কোথাও এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তার নামকরণ হতে চলেছে। 

প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ২৩ জুন একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নামকরণের বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত পেতে ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তেলেঙ্গানা সরকার। 
তবে শুধু ট্রাম্পই নন, হায়দরাবাদের ভৌগোলিক মানচিত্রে বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং বিশ্বজনীন প্রযুক্তি সংস্থাগুলির অবদানকে তুলে ধরতে একগুচ্ছ বড় পরিকল্পনা করেছে প্রশাসন। শহরের আইটি ক্ষেত্রের প্রসারে গুগলের আসন্ন ক্যাম্পাসের সংলগ্ন একটি প্রধান রাস্তার নাম রাখা হচ্ছে ‘গুগল স্ট্রিট’। এর পাশাপাশি শহরের দুটি গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের নাম রাখা হবে ‘উইপ্রো জংশন’ এবং ‘মাইক্রোসফট রোড’। শুধু আন্তর্জাতিক সংস্থাই নয়, ভারতের কিংবদন্তি শিল্পপতি প্রয়াত রতন টাটার স্মৃতিতে প্রস্তাবিত রিজিওনাল রিং রোডের (RRR) একটি সংযোগকারী রাস্তার নাম রাখা হবে তাঁর নামে। তেলেঙ্গানা সরকারের এই দূরদর্শী ব্র্যান্ডিং প্রয়াস বিশ্বমঞ্চে হায়দরাবাদকে বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য হিসেবে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার বলেন, ”হায়দরাবাদের নাম পরিবর্তন করে ফের ভাগ্যনগর করা হোক!”