বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

জ্বালানি সংকটের মাঝেই করমুক্ত হলো ইথানল মিশ্রিত পেট্রল

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
জ্বালানি সংকটের মাঝেই করমুক্ত হলো ইথানল মিশ্রিত পেট্রল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশে পরিবেশবান্ধব পরিবেশ তৈরি করতে এবং বেশি ইথানল মেশানো পেট্রলের ব্যবহার বাড়াতে বড়সড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার। এবার থেকে ২২%, ২৫%, ২৭% এবং ৩০% ইথানল মিশ্রিত পেট্রলের (E22 থেকে E30) ওপর থেকে সমস্ত রকম কেন্দ্রীয় আবগারি শুল্ক (Excise Duty) সম্পূর্ণ তুলে নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই কর ছাড়ের কথা স্পষ্ট জানানো হয়েছে।

সহজ ভাষায় বলতে গেলে, পেট্রলে ইথানলের পরিমাণ যত বাড়বে, সেই জ্বালানির ওপর ট্যাক্সের বোঝা ততটাই কমাবে সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে এই চার ধরনের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বেসিক কেন্দ্রীয় আবগারি শুল্ক, বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED), রোড ও ইনফ্রাস্ট্রাকচার সেস এবং কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস (AIDC)—সব মিলিয়ে মোট শুল্কের হার এখন থেকে 'শূন্য' (Nil) করা হলো।
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত বা ক্রুড অয়েলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, তখন আমদানির ওপর দেশের নির্ভরশীলতা কমানোই কেন্দ্রের মূল লক্ষ্য। কয়েক দিন আগেই ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এই উচ্চ মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানির জন্য গুণগত মান নির্ধারণ করেছিল। আর এবার শুল্কমুক্ত করার এই বড় পদক্ষেপের ফলে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির (OMCs) জন্য উচ্চ-মিশ্রণের এই গ্রিন ফুয়েল বাজারে আনা আরও লাভজনক ও সহজ হবে। 
একই সঙ্গে আখ এবং ভুট্টা চাষি তথা দেশীয় কৃষিখাতও এর ফলে ব্যাপকভাবে লাভবান হবে।