বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে পড়ুয়ারা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে পড়ুয়ারা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: দেশের শিক্ষাক্ষেত্রে এক বড়সড় বদলের ছবি ধরা পড়ল কেন্দ্রীয় রিপোর্টে। গত এক বছরে দেশে সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা এক ধাক্কায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে বেসরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লক্ষ। ঠিক উল্টো চিত্র সরকারি স্কুলের ক্ষেত্রে, যেখানে পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছে প্রায় ২৭ লক্ষ।

রিপোর্টে প্রকাশ, দেশের ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে অর্ধেকেরও বেশি পড়ুয়া এখন বেসরকারি স্কুলের ওপর নির্ভরশীল। এর মধ্যে তেলেঙ্গানায় বেসরকারি স্কুলে পড়ার হার সবচেয়ে বেশি—প্রায় ৬৪.৫ শতাংশ। এর পরেই রয়েছে হরিয়ানা ও উত্তরাখণ্ড, যেখানে এই হার প্রায় ৬২ শতাংশ। ২০১৮-১৯ সালে দেশে বেসরকারি স্কুলের পড়ুয়া সংখ্যা ছিল ৯ কোটি ২২ লক্ষ, যা ২০২৫-২৬ সালে বেড়ে হয়েছে ৯ কোটি ৮৯ লক্ষ। অন্যদিকে, একই সময়ে সরকারি স্কুলের পড়ুয়া ১৩ কোটি ১১ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৯ লক্ষে। শুধু পড়ুয়া নয়, দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যাও কমেছে প্রায় ৭৯ হাজার। বিপরীতে তৈরি হয়েছে ১৫ হাজার নতুন বেসরকারি স্কুল।
এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ শিক্ষার খরচ। রিপোর্টে দেখা যাচ্ছে, বেসরকারি স্কুলে পড়ুয়াপিছু বার্ষিক গড় খরচ প্রায় ২৮,৬৯৩ টাকা। সেখানে সরকারি স্কুলে এই খরচ মাত্র ২,৮৬৩ টাকা। এই বিপুল খরচের কারণে বিহার, গোয়া ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে বেসরকারি স্কুলে পড়ার হার এখনও ২০ শতাংশের নীচে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেসরকারি স্কুলে পড়ার হার ১০ শতাংশেরও কম। তবে বাংলায় অন্য এক উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। এখানে পড়ুয়ারা স্কুলের তুলনায় চড়া দামের গৃহশিক্ষক বা বেসরকারি টিউশনের ওপর বেশি নির্ভরশীল। শিক্ষা পরিস্থিতি সমীক্ষা (অসর) অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ৭৩.৯ শতাংশ পড়ুয়া চড়া ফি দিয়ে গৃহশিক্ষকের কাছে পড়ে, যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

আরও দেশ খবর