বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা বিশেষ এনআইএ আদালতের

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা বিশেষ এনআইএ আদালতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলা মামলায় লস্কর-ই-তোইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দেশের বিশেষ এনআইএ (NIA) আদালত। পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে উসকানি দেওয়া এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৮ জুলাই আদালতের বিশেষ বিচারক এই কড়া নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই পরোয়ানা জারির ঠিক দু’দিন আগে, অর্থাৎ গত ৬ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হাফিজ সইদের বিরুদ্ধে একটি চার্জশিট জমা দিয়েছিল। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় লস্কর প্রধানের সরাসরি যোগসূত্র এবং ষড়যন্ত্রের প্রমাণ মেলার পরেই এই চার্জশিট পেশ করা হয়। তার ভিত্তিতেই আদালত এই পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেয়।
ভারতের নিরাপত্তা সংস্থার কর্তারা মনে করছেন, এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াবে। দীর্ঘদিন ধরেই হাফিজ সইদকে আড়াল করার চেষ্টা চালিয়ে আসছে ইসলামাবাদ। তবে ভারতের এই আইনি পদক্ষেপের ফলে রাষ্ট্রসংঘ এবং এফএটিএফ (FATF)-এর মতো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের জঙ্গি তোষণের নীতি আবারও বেআব্রু হয়ে পড়বে।
আইনজীবীদের মতে, এই পরোয়ানার ওপর ভিত্তি করে এবার হাফিজ সইদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির প্রক্রিয়া আরও জোরালো করতে পারবে ভারত। সীমান্তপারের সন্ত্রাস দমনে এনআইএ-র এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও দেশ খবর