বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

দশম পাশেই সরকারি চাকরি, ডাকবিভাগে বড় সুযোগ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
দশম পাশেই সরকারি চাকরি, ডাকবিভাগে বড় সুযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপনি কি দশম শ্রেণি পাশ করে সরকারি চাকরির সন্ধান করছেন? তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুবর্ণ সুযোগ। কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার পথ খুলে গেল। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে ডাকবিভাগ (Department of Posts) গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের বিভিন্ন রাজ্যের ডাকঘরগুলিতে মোট ২৫ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন গ্রামীণ ও আধা-শহুরে ডাকঘরগুলিতে মূলত তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হলো— ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাকসেবক। এই পদগুলির জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। মাধ্যমিক স্তরে অঙ্ক এবং ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রার্থীর সাইকেল চালানো এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। 
এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সম্পূর্ণ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেরিট লিস্ট বা মেধাতালিকার মাধ্যমেই সরাসরি যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আগ্রহী প্রার্থীরা ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল পোর্টালে (indiapostgdsonline.gov.in) গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৩১ আগস্ট থেকে এককালীন রেজিস্ট্রেশন (OTR) প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে সরাসরি মূল আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। সাধারণ ও ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা ধার্য করা হলেও মহিলা, এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না।

আরও দেশ খবর