বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

রেলে বিনা টিকিটে ধরা পড়লে জরিমানা দ্বিগুণ, চালু নতুন আইন

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
রেলে বিনা টিকিটে ধরা পড়লে জরিমানা দ্বিগুণ, চালু নতুন আইন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: আগামী ১ জুলাই থেকে ভারতীয় রেলে বিনা টিকিটে বা নিয়ম ভেঙে সফর করলে পকেটে বড় কোপ পড়তে চলেছে। বিভিন্ন বিধি ভঙ্গের ক্ষেত্রে জরিমানার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ বা তারও বেশি করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ১৯৮৯ সালের পুরনো রেল আইন সংশোধন করে আগামী মাস থেকেই কার্যকর হতে চলেছে ‘জন বিশ্বাস আইন, ২০২৬’। রেলের এই কড়া পদক্ষেপে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রী মহলে।

রেল সূত্রে খবর, নতুন বিধি অনুযায়ী ট্রেনের কামরায় বা রেল চত্বরে বেআইনি কারবার রুখতেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনা টিকিটে ভ্রমণের পাশাপাশি উপযুক্ত অনুমতি ছাড়া রেলের পরিসরে জিনিসপত্র ফেরি বা হকারি করলেও এবার থেকে বিপুল জরিমানা গুনতে হবে।
এখনও পর্যন্ত রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে সফর করার ক্ষেত্রে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা এবং ট্রেনের শ্রেণী অনুযায়ী পুরো পথের ভাড়া নেওয়া হতো। কিন্তু ১ জুলাই থেকে কার্যকর হতে চলা নতুন আইনে ন্যূনতম জরিমানার অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ৫০০ টাকা করা হয়েছে। তবে দূরত্বের ভাড়া নেওয়ার নিয়মটি অপরিবর্তিত থাকছে।
একই সঙ্গে অন্যের নামে সংরক্ষিত টিকিটে (রিজার্ভড কামরায়) সফর করার প্রবণতা রুখতেও কঠোর হয়েছে রেল। নতুন আইন অনুযায়ী, এই অপরাধের ক্ষেত্রেও ন্যূনতম ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি ওই টিকিটটি বাতিল করে দেওয়া হবে এবং যাত্রী যতটুকু দূরত্ব সফর করেছেন, সেই অনুযায়ী ভাড়ার টাকাও জরিমানার সাথে যুক্ত হবে। মূলত টিকিট কালোবাজারি রুখতে এবং সাধারণ যাত্রীদের সফর আরও নিরাপদ করতেই রেল এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।