বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

জয়পুরের ‘লেডি কিলার’ আয়ূষির বিরুদ্ধে বিস্ফোরক দাবি পরিবারের

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
জয়পুরের ‘লেডি কিলার’ আয়ূষির বিরুদ্ধে বিস্ফোরক দাবি পরিবারের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি এবং কোটি টাকার সম্পত্তি একাই ভোগ করার লোভে মায়ের আগে নিজের বাবাকেও কি খুন করেছিলেন ২৩ বছরের তরুণী আয়ূষি শর্মা? জয়পুরের চাঞ্চল্যকর নীরজ শর্মা হত্যাকাণ্ড তদন্তে এবার এমনই এক হাড়হিম করা নতুন তত্ত্ব সামনে এল। গত বছর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আয়ূষির বাবা বিজয় শর্মার। এবার তাঁর সেই মৃত্যুকে 'পরিকল্পিত খুন' বলে দাবি করে পুলিশের দ্বারস্থ হলেন মৃত নীরজের ভাই তথা ধৃত তরুণীর মামা রাকেশ শর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে জয়পুরের বাসিন্দা নীরজ শর্মা নামে এক প্রৌঢ়ার রহস্যমৃত্যু হয়। প্রথমে সেটিকে পথ দুর্ঘটনা বলে মনে করা হলেও, পুলিশের নিখুঁত তদন্তে জানা যায় যে সেটি আদতে ছিল একটি সুপারি কিলিং। নিজের মায়ের সরকারি চাকরি এবং সম্পত্তি হাতানোর জন্য ২৩ বছরের মেয়ে আয়ূষি ৭ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে মাকে খুন করায়। এই জঘন্য ষড়যন্ত্রে তাকে সাহায্য করেছিল তার নিজের কাকা মোহন স্বরূপ এবং তুতো ভাই বলরাম। ইতিমধ্যেই এই ঘটনার মূল চক্রী আয়ূষি-সহ তার সহযোগীদের গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

কিন্তু তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আয়ূষির মামা রাকেশ শর্মা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে দাবি করেছেন, এক বছর আগে তাঁর ভগ্নীপতি বিজয় শর্মার যে মৃত্যু হয়েছিল, তা মোটেও স্বাভাবিক ছিল না। বিজয়ের মৃত্যুর পরেই তাঁর সেই অনুকম্পামূলক সরকারি চাকরিটি পেয়েছিলেন স্ত্রী নীরজ শর্মা। রাকেশের অনুমান, মায়ের মতো বাবাকেও একই উদ্দেশ্যে ঠান্ডা মাথায় খুন করেছিল আয়ূষি, যাতে মায়ের চাকরি পাওয়ার পর মাকে সরিয়ে সেই চাকরি ও সম্পত্তি সে নিজে পেতে পারে। এই নতুন অভিযোগের পর চাঞ্চল্য আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে, বিজয়ের মৃত্যুর ফাইলটি নতুন করে খোলা হচ্ছে এবং রাকেশের দাবি খতিয়ে দেখতে আয়ূষিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করা হয়েছে।

আরও দেশ খবর