বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

তিন দিন পার: অপহৃত ভারতীয় যুবককে ফেরাতে শাহের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
তিন দিন পার: অপহৃত ভারতীয় যুবককে ফেরাতে শাহের হস্তক্ষেপ দাবি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিন দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ মিলল না ওপারে অপহৃত ভারতীয় যুবকের। বাংলাদেশে অপহৃত জলপাইগুড়ির তরুণ দীপঙ্কর গোপকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করল উত্তরবঙ্গের চা চাষিদের সংগঠন 'কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন' (CISTA)। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। জলপাইগুড়ির চাউলহাটি সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডেই দীপঙ্করদের নিজস্ব একটি চা বাগান রয়েছে। সেদিন নিয়মানুযায়ী সীমান্ত চৌকিতে কর্তব্যরত বিএসএফ (BSF) জওয়ানদের কাছে নিজের সচিত্র পরিচয়পত্র বা আইকার্ড জমা রেখে ওপারে কাজে গিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, কাজ করার সময়ই বাংলাদেশ থেকে একদল সশস্ত্র দুষ্কৃতী আচমকা কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় জমিতে ঢুকে পড়ে এবং দীপঙ্করকে জোরপূর্বক অপহরণ করে বাংলাদেশের ভেতরে নিয়ে চলে যায়।
ঘটনার পর ৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও প্রতিবেশীর দেশ থেকে দীপঙ্করের মুক্তির কোনও খবর না আসায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের মধ্যে। চা চাষিদের সংগঠনের মতে, সীমান্ত এলাকার ভারতীয় চাষি ও শ্রমিকদের নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে। বিএসএফ ও স্থানীয় পুলিশ স্তরে আলোচনার মাধ্যমে কাজ না হওয়ায়, এবার সরাসরি দিল্লির সাউথ ব্লকের দরজায় কড়া নাড়ল সংগঠনটি। চিঠিতে দাবি করা হয়েছে, বিদেশ মন্ত্রক ও বাংলাদেশ সরকারের সাথে উচ্চপর্যায়ের কথা বলে অবিলম্বে দীপঙ্করকে ফেরানোর ব্যবস্থা করুক স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনায় জলপাইগুড়ির বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ।

আরও দেশ খবর