দেশ
অর্জুন পাচ্ছেন ১৭ জন, খেলরত্নহীন দেশ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দেশবাসীকে বড়সড় চমক দিয়ে অবশেষে ঘোষিত হলো জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের তালিকা। তবে এ বারের তালিকায় ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে এক বড় ধাক্কা। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’ পুরস্কারের জন্য এ বছর কোনো ক্রীড়াবিদের নাম ঘোষণা করেনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ২০১৪ সালের পর এই প্রথম বার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কাউকে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্জুন পুরস্কার’-এর জন্য মোট ১৭ জন অ্যাথলিটকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে ঠাঁই পাননি ভারতের পুরুষ বা মহিলা দলের কোনো ক্রিকেটার।
ক্রীড়া মন্ত্রক সূত্রে খবর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণকুমার মিশ্রের সভাপতিত্বে গঠিত নির্বাচক কমিটি অর্জুন পুরস্কারের জন্য ২৪ জনের নাম সুপারিশ করেছিল। তার মধ্য থেকে চূড়ান্ত তালিকায় ১৭ জনের নাম অনুমোদন করেছে সরকার।
অর্জুন পুরস্কার পাচ্ছেন - ১) তেজস্বীন শংকর-অ্যাথলেটিকস ২) মহম্মদ আজমল পঞ্চম-অ্যাথলেটিকস
৩) প্রিয়াঙ্কা গোস্বামী-অ্যাথলেটিকস ৪) পুলেল্লা গায়ত্রী গোপীচাঁদ-ব্যাডমিন্টন
৫) বৃক্ষ জলি- ব্যাডমিন্টন ৬) নরেন্দ্র- বক্সিং ৭) বিদিত সন্তোষ গুজরাটি- দাবা ৮) দিব্যা জিতেন্দ্র দেশমুখ- দাবা ৯) ধনুশ শ্রীকান্ত- শ্যুটিং ১০) লালরেমসিয়ামি- হকি ১১) রাজকুমার পাল- হকি
১২) সুরজিৎ- কবাডি ১৩) পূজা- কবাডি ১৪) রুদ্রাংশ খান্ডেলওয়াল- প্যারা শ্যুটিং ১৫) একতা ভয়- প্যারা অ্যাথলেটিকস ১৬) অরবিন্দ সিং- রোয়িং ১৭) অখিল শিওরন- শ্যুটিং
অর্জুন পুরস্কার জীবনকৃতি
অরুময় নৈগম- ফুটবল
দ্রোণাচার্য পুরস্কার
১) পারভির সিং- অ্যাথলেটিকস ২) ছোট লাল যাদব- বক্সিং ৩) নেহা নন্দকুমার চ্যবন- শ্যুটিং
দ্রোণাচার্য পুরস্কার জীবনকৃতি
১) ধর্মেন্দ্র সিং যাদব- বক্সিং ২) বীরেন্দ্র কুমার- কুস্তি

