বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ভেঙে পড়ল মন্দিরের ছাদ, ৫ জনের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
ভেঙে পড়ল মন্দিরের ছাদ, ৫ জনের মৃত্যুর আশঙ্কা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের পারভানি জেলায় ঘটে গেল এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার পুজো চলাকালীন পুণ্যার্থীদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের ছাদ (Temple Roof Collapse)। এই ভয়ংকর দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে এখনও প্রায় ৩০ থেকে ৪০ জন পুণ্যার্থী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পারভানি জেলার যশওয়াড়ি মারুতি মন্দিরে (Yashwadi Maruti Temple) সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। ভক্তরা যখন পুজো ও প্রার্থনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই আচমকা মন্দিরের প্রাচীন ছাদটি বিকট শব্দে ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কংক্রিটের ভারী চাঙড়ের নীচে চাপা পড়ে যান সেখানে উপস্থিত বহু পুণ্যার্থী। চারদিকে মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র চিৎকার ও হাহাকার।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত বাড়িয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা চলছে। কংক্রিটের ভারী স্ল্যাব সরানোর জন্য জেসিবি (JCB) ক্রেন আনা হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় গোটা পারভানি জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মন্দিরের ছাদটি দুর্বল বা জরাজীর্ণ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো উদ্ধারকাজের তদারকি করছেন।