বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নেহরুর রেকর্ড ভেঙে দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নেহরুর রেকর্ড ভেঙে দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী মোদী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের ৪,৩৯৯তম দিন পূর্ণ হলো। এর সাথে সাথেই তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর টানা ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রিত্বের ঐতিহাসিক রেকর্ডটি ভেঙে দিলেন। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এখন নরেন্দ্র মোদীই হলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী।

কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

উন্নয়নের ১২ বছর:

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর সরকারের এক দশকেরও বেশি সময়ের কাজের খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরেন। ভারতকে বিশ্বের পিছিয়ে থাকা অর্থনীতি থেকে টেনে তুলে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত করা হয়েছে বলে দাবি তাঁর। এছাড়া ইউপিআই (UPI) এবং জন ধন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং রেকর্ড গতিতে জাতীয় সড়ক ও বিমানবন্দর তৈরি করা হয়েছে। কোটি কোটি মানুষকে পাকা বাড়ি, বিনামূল্যে রেশন এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে স্বাস্থ্য বিমা দেওয়া হয়েছে।

কংগ্রেসকে তীব্র আক্রমণ

ঐতিহাসিক রেকর্ড গড়ার এই দিনে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেন, দীর্ঘ কয়েক দশক ক্ষমতায় থাকলেও কংগ্রেস দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে দুর্নীতি এবং পরিবারতন্ত্র দেশকে পিছিয়ে দিয়েছিল। বর্তমানেও বিরোধী দলগুলো দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনাহুত বাধা সৃষ্টি করছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই দিনটিকে ভারতের গণতন্ত্রের যাত্রাপথে একটি 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে স্বীকৃতি দিয়ে অভিনন্দন প্রস্তাব পাশ করেছে। যদিও বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের দাবি, দেশের অর্থনীতির হাঁড়ির হাল নিয়ে সর্বদলীয় বৈঠক করতে হবে। গুরুতর আর্থিক বিপদের সামনে দেশ। বিদেশি মুদ্রার ভাণ্ডার দ্রুত ক্ষয়ে যাচ্ছে। সেই সময়েই মোদী লম্বা চওড়া দাবি জানালেন। কিন্তু দেশবাসী দেখেছে আমেরিকার রাষ্ট্রপতি কিভাবে কথায় কথায় ভারতকে ধমকাচ্ছেন। তাঁর নির্দেশে যুদ্ধ বন্ধ থেকে রাশিয়ার থেকে তেল কেনার মতো সিদ্ধান্ত আটকে দেওয়ার দাবি জানাচ্ছেন। অথচ, মোদী সরকার নীরব থেকেছে।