বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নৌসেনার শক্তিবৃদ্ধি, যুদ্ধজাহাজ দেশবাসীকে উৎসর্গ করলেন মোদি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
নৌসেনার শক্তিবৃদ্ধি, যুদ্ধজাহাজ দেশবাসীকে উৎসর্গ করলেন মোদি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গ সফরে এসে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ক্ষমতা এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সর্বাধুনিক যুদ্ধজাহাজের (Made-in-India Warships) আনুষ্ঠানিক উদ্বোধন বা ‘কমিশনিং’ করলেন তিনি।

 কলকাতার ঐতিহাসিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’—এই তিন মহাশক্তিশালী রণতরী আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। এই মেগা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং জল, স্থল ও বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকেরা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই তিনটি যুদ্ধজাহাজই ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এদের মধ্যে ‘আইএনএস দুনাগিরি’ হলো একটি অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট, যা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। ‘আইএনএস অগ্রয়’ হলো সাবমেরিন-বিধ্বংসী (Anti-Submarine Warfare) একটি যুদ্ধজাহাজ, যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিনকে নিমেষে ধ্বংস করতে পারে। আর ‘আইএনএস সংশোধক’ হলো একটি বিশাল হাইড্রোফ্রেগিক সার্ভে বা সমীক্ষা জাহাজ, যা সমুদ্রের মানচিত্র তৈরি এবং নজরদারির কাজে নৌসেনাকে সাহায্য করবে। একই সাথে তিনটি প্রধান রণতরীকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার এই ঘটনাকে ভারতীয় সামরিক ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই তিন রণতরীর অন্তর্ভুক্তি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই তিন যুদ্ধজাহাজ অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।
 আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা বন্দর থেকে এই যুদ্ধজাহাজগুলির উদ্বোধন হওয়ায় কলকাতার মহিমা এবং ভারতীয় নৌসেনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।