দেশ
মুম্বাইয়ের চাল ভেঙে ৫ শিশুসহ ৬ জনের মৃত্যু
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ভারতের আবহাওয়া দফতর (IMD) আগে থেকেই মুম্বাই এবং আশেপাশের এলাকার জন্য ভারী বৃষ্টির ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। প্রবল বৃষ্টির কারণে চাল ভেঙে পড়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই শিশু।
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে এই দুর্ঘটনাটি ঘটে।দুর্যোগের জেরে থানে জেলা এবং কল্যাণ-ডোম্বিবলি এলাকার সমস্ত স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ৪ থেকে ৬ই জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে।লাগাতার বৃষ্টির ফলে মুম্বাইয়ের একাধিক নিচু এলাকায় তীব্র জলজট ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। উল্লাস নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় সংলগ্ন এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

