বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

পাঁচ টাকার নোটে লাখ টাকার টোপ: ফাঁদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
পাঁচ টাকার নোটে লাখ টাকার টোপ: ফাঁদ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ টাকার একটি পুরনো নোট থাকলেই রাতারাতি লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এক প্রলোভনে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব শর্টসের হাত ধরে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও মেসেজ। যেখানে দাবি করা হচ্ছে, যে সমস্ত পুরনো পাঁচ টাকার নোটে ট্রাক্টর, নৌকা বা বিশেষ কিছু নকশার ছবি রয়েছে, সেগুলি আসলে ‘রেয়ার নোট’ বা ‘কালেক্টরস আইটেম’। আর সেই বিলুপ্তপ্রায় নোট বিক্রি করলেই মিলবে চড়া দাম। পাঁচ-দশ লাখ টাকা তো বটেই, কোথাও কোথাও প্রলোভনের অঙ্ক ছুঁয়ে ফেলছে এক ধাক্কায় ৪৭ থেকে ৪৮ লাখ টাকা!

ভাইরাল হওয়া এই ভিডিওগুলির নিচে একটি করে যোগাযোগের নম্বর দেওয়া থাকছে। দাবি করা হচ্ছে, ওই নম্বরে ফোন করলেই বাড়িতে বসে লাখ লাখ টাকা রোজগার করা যাবে। আর এই ফাঁদেই পা দিচ্ছেন বহু সাধারণ মানুষ। সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি একটি সুপরিকল্পিত প্রতারণাচক্র বা স্ক্যাম। নম্বরে ফোন করলেই প্রথমে 'রেজিস্ট্রেশন ফি' বা 'প্রসেসিং ট্যাক্স'-এর নামে কয়েক হাজার টাকা অগ্রিম চাওয়া হচ্ছে। টাকা পেয়ে গেলেই জালিয়াতিরা ফোন নম্বর ব্লক করে বেপাত্তা হয়ে যাচ্ছে। মাত্র পাঁচ টাকার বিনিময়ে রাতারাতি ভাগ্য বদলানোর চক্করে পড়ে ইতিমধ্যেই খোয়া গেছে অনেকের সঞ্চিত অর্থ। 
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়াতেই নড়েচড়ে বসেছে সাইবার পুলিশ এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুরনো নোট বা মুদ্রা কেনাবেচার জন্য তারা কোনও সংস্থাকে লাইসেন্স দেয়নি। এমন কোনও লটারি বা চড়া দামের অফার রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেওয়া হয় না। সাইবার পুলিশের স্পষ্ট বার্তা, সামাজিক মাধ্যমে এমন কোনও ভিডিওর নিচে দেওয়া নম্বরে ফোন করবেন না এবং ভুলেও কোনও অচেনা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। লোভনীয় অফারের আড়ালে থাকা এই প্রতারণাচক্র রুখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও দেশ খবর