বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

অপারেশন সিঁদুর হলে পাকিস্তানের পাশে এবার থাকবে সৌদি ও তুরস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
অপারেশন সিঁদুর হলে পাকিস্তানের পাশে এবার থাকবে সৌদি ও তুরস্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক বড়সড় পটপরিবর্তন ঘটতে চলেছে। এবার ইসলামাবাদের পাশে সরাসরি এসে দাঁড়িয়েছে দুই মুসলিম রাষ্ট্র সৌদি আরব ও তুরস্ক। সংবাদ সংস্থা এএফপি-র দাবি অনুযায়ী, শুক্রবারই সৌদির উপকূলবর্তী শহর জেদ্দায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই হাই-প্রোফাইল বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

কয়েক মাস আগেই ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' এখনও জারি রয়েছে। ভারত বিরোধী উসকানিতে লাগাম না টানলে পাকিস্তানকে চরম ফল ভুগতে হবে এবং ভারতীয় সেনা প্রয়োজনে 'অপারেশন ২.০'-র জন্য প্রস্তুত হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের এই অনড় অবস্থানের পর থেকেই নিজেদের নিরাপত্তা মজবুত করতে মরিয়া হয়ে উঠেছিল ইসলামাবাদ।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নতুন এই সামরিক অক্ষ ভারতের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় যুদ্ধ পরিস্থিতি বা কোনও বড়সড় সংঘাত তৈরি হয়, তবে সৌদি আরব ও তুরস্ক সরাসরি ইসলামাবাদের পাশে দাঁড়াতে পারে। চুক্তিটি সফল হলে পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি এবং সৌদি আরবের বিপুল আর্থিক ক্ষমতার এক নজিরবিহীন মেলবন্ধন ঘটবে। এটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। 
যদিও সরকারি স্তরে এই চুক্তির খুঁটিনাটি বা ভারতের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি। তবে এএফপি-র এই চাঞ্চল্যকর রিপোর্ট দিল্লির সাউথ ব্লকের কপালে যে চিন্তার ভাঁজ আরও গভীর করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও দেশ খবর