বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

লালকেল্লা ওড়ানোর হুমকি, হুলস্থূল রাজধানীতে

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
লালকেল্লা ওড়ানোর হুমকি, হুলস্থূল রাজধানীতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দিল্লির ঐতিহাসিক লালকেল্লা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে— এমন এক বেনামি হুমকিতে শনিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল দেশের রাজধানীতে। তড়িঘড়ি লালকেল্লা চত্বর জুড়ে শুরু হয় কড়া তল্লাশি। তবে দীর্ঘক্ষণ চিরুনি তল্লাশির পর পুলিশের তরফে জানানো হয়েছে, এটি আসলে একটি ভুয়ো হুমকি বা গুজব ছিল, লালকেল্লা থেকে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।

পুলিশ সূত্রে খবর, এই বোমা হামলার হুমকি সংবলিত বার্তাটি প্রথমে দিল্লির পুলিশের কাছে আসেনি। সেটি জমা পড়েছিল মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। সেখানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আচমকাই মেসেজ পাঠিয়ে দাবি করে, দিল্লির লালকেল্লায় বোমা রাখা আছে এবং তা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। বিষয়টিকে হালকাভাবে না নিয়ে মুম্বই পুলিশের তরফে তৎক্ষণাৎ দিল্লির পুলিশ কন্ট্রোল রুমকে সতর্ক করা হয়।
মুম্বইয়ের থেকে বার্তা পেয়েই নড়েচড়ে বসে দিল্লি প্রশাসন। বার্তাটি পাঠানো হয় দেশের রাজধানীর উত্তর জেলা পুলিশকে এবং দ্রুত প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। এর পরেই সুরক্ষাবিধি মেনে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডগ স্কোয়াড এবং ‘বোম্ব ডিসপোজাল স্কোয়াড’। লালকেল্লার প্রতিটি কোণ, প্রবেশদ্বার এবং সংলগ্ন এলাকা নিবিড়ভাবে খতিয়ে দেখা হয়। ব্যাপক সুরক্ষাবলয়ে মুড়ে ফেলা হয় গোটা চত্বর।
দীর্ঘ তল্লাশির পর সেখানে বিস্ফোরক বা আপত্তিকর কিছু না মেলায় স্বস্তির নিশ্বাস ফেলেন তদন্তকারীরা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই ভুয়ো হুমকিবার্তা পাঠিয়েছিল। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি ও মুম্বই পুলিশ। যে নম্বর বা অ্যাকাউন্ট থেকে হুমকি বার্তাটি পাঠানো হয়েছিল, তার উৎস সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

আরও দেশ খবর