বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন রুচিকা

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন রুচিকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ‘কুকথা’ বলার অভিযোগে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হাত জোড় করে ক্ষমা চাইলেন নয়ডার বাসিন্দা রুচিকা সিং। দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সিজেপি’ আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রুচিকার একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়, যেখানে তাঁকে প্রকাশ্যেই নিজের ভুলের জন্য অনুশোচনা করতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে রুচিকাকে হাত জোড় করে বলতে শোনা যায়, ‘আমার বয়স মাত্র ১৫ বছর। আন্দোলনের সময় অন্যদের প্রভাবে পড়ে আমি এই সমস্ত আপত্তিকর কথা বলেছি। আমি যা করেছি তা সত্যিই ক্ষমার অযোগ্য। আমি অনেক খারাপ কথা বলেছি।’ নিজের এই আচরণকে জীবনের ‘প্রথম ও শেষ ভুল’ বলে উল্লেখ করেছেন তিনি।
ভিডিওতে রুচিকা আরও বলেন, ‘আমি এই কাজের জন্য গোটা দেশের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমি চূড়ান্ত লজ্জিত। নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ক্ষমাশীলতার কথা বলেছিলেন। তার পরেই রুচিকার এই ভিডিও পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।