বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

‘আমি মুজিব কন্যা বলছি, বাংলাদেশে ফিরবই’

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
‘আমি মুজিব কন্যা বলছি, বাংলাদেশে ফিরবই’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ঠিক এক বছর আগের রক্তক্ষয়ী স্মৃতি এখনও টাটকা। প্রবল ছাত্র আন্দোলনের মুখে পড়ে ২০২৪ সালের ৫ আগস্ট বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তার পর থেকে ঠিকানা ভারতের কোনও এক গোপন ডেরা। তবে ‘বিপ্লবের’ প্রথম বর্ষপূর্তিতেই ফের স্বমহিমায় জনসমক্ষে হাজির হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে (এফসিসি) ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি।

দেশ ছাড়ার পর এই প্রথম সরাসরি এভাবে দীর্ঘ বক্তব্য রাখলেন মুজিবকন্যা। চেনা মেজাজেই বার্তা দিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে। বক্তৃতার শুরুতেই দৃপ্তকণ্ঠে হাসিনা বলেন, “আমি মুজিব কন্যা বলছি…। ওরা আমাকে জেলে ভরতে পারে। মিথ্যে মামলায় ফাঁসাতে পারে। আমি বাংলাদেশে ফিরবই, সে দেশের মানুষের জন্য ফিরব। দেশকে আবার সঠিক পথে আনার জন্য ফিরব।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওপার বাংলায় জোর রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর হাসিনা ঠিক কোথায় আছেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে বুধবারের এই ভার্চুয়াল উপস্থিতি বুঝিয়ে দিল, নির্বাসনে থাকলেও ঢাকার কুর্সি পুনর্দখলের লড়াই থেকে তিনি পিছু হটেননি। হাসিনা দাবি করেন, বাংলাদেশে বর্তমানে অরাজকতা চলছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের এই পরিস্থিতিতে তিনি চুপ করে বসে থাকতে পারেন না।
রাজনৈতিক মহলের মতে, এক বছর চুপ থাকার পর হাসিনার এই হঠাৎ রণংদেহী রূপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তাঁর এই ‘বাংলাদেশ ফেরার’ হুঙ্কার নতুন করে প্রতিবেশীর রাজনীতিকে উত্তপ্ত করে তুলতে পারে।